হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে কালেক্টরেট পাবলিক স্কুলে ব্যতিক্রমি পিঠা উৎসব পালিত

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে সকল শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল প্রাঙ্গণে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনার লক্ষে ও নতুন প্রজন্মেকে পিঠার সাথে পরিচিত করার জন্য এ আয়োজন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে দুপরে স্কুলের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণির প্রায় ১ হাজার শিক্ষার্থী অশংগ্রহণ করেন।
প্রথমবারের মতো এমন পিঠা উৎসবে সম্পৃক্ত হতে পেরে আনন্দ-উল্লাসে মেতে উঠেন শিক্ষার্থীরা। দেখা যায়, এই উৎসবকে ঘিরে স্কুল মাঠে ৫০টিরও বেশি স্টলে সাজানো হয় বিভিন্ন প্রকার পিঠা। স্টল গুলোতে মুখরোচক বিভিন্ন ধরণের অন্তত ২০-২৫ আইটেমের পিঠা শোভা পায়। এসব পিঠা বাড়ি থেকে অভিভাবকগণের সহযোগিতায় শিক্ষার্থীরা তৈরি করে আনেন। শিক্ষার্থীদের তৈরি এসব পিঠার স্টলে পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান। বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার স্নেহা বলেন, আর আগে এক সঙ্গে এতো ধরনের পিঠা কখনও দেখা ও খাওয়া হয়নি। স্কুলে এমন আয়োজনের জন্য আজকে আমরা এতোগুলো নানা ধরনের পিঠার সঙ্গে পরিচিত হতে ও খেতে এবং স্বাদ নিতে পারলাম। প্রত্যাশা করি এ ধরনের আয়োজন যেন প্রতিবছর অব্যাহত থাকবে।অভিভাবক ফাহমিদা আক্তার বলেন, এমন উদ্যোগ নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। কারণ আজকে এমন আয়োজন করা হয়েছে বলেই আমরা সন্তান নতুন নতুন পিঠা দেখতে ও জানতে পারছে। বাসায় যদিও আমরা শীতের সময় নানা ধরনের পিঠা বানিয়ে খেয়ে থাকি তা মাত্র দুই এক প্রকার। আর পিঠা উৎসবে এখানে অন্তত ২০-২৫ আইটেমের পিঠা দেখতে পারছি। তাই এই স্কুলের মতো অন্যান্য স্কুলেও এমন আয়োজন করা উচিত। ঠাকুরগাঁও কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোতালেব হোসেন ঢাকা মেইলকে বলেন, জেলা প্রশাসকের নির্দেশনায় ও সহযোগিতায় প্রথমবারের মতো এ স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এমন আয়োজন বর্তমান ছেলেমেয়েদের জন্য একটি বড় শিক্ষা বলে মনে করেন জেলা মহিলা কল্যাণ ক্লাব ও মহিলা ক্রিড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌসি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, নতুন প্রজন্ম এখনো অনেকে পিঠা সম্পর্কে জানে না। তাই আমাদের বাঙালির সংস্কৃতি পিঠা সম্পর্কে বাস্তব শিক্ষাদানের উদ্দেশ্যেই এই পিঠা উৎসবের আয়োজন।
এমন আয়োজন ভবিষ্যতে থাকবেও বলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানান। তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শুধু পিঠা উৎসব নয়, নবান্ন, বসন্ত, বর্ষবরণসহ আমাদের বাঙালি জাতির যেসব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে সেগুলোকে চর্চা করা উচিত ও প্রয়োজন। তাহলে নতুন প্রজন্ম এগুলো সম্পর্কে জানতে পারবে। আগে আমরা যা দেখেছি ও জেনেছি, তা এই প্রজন্মকে জানানোর জন্য এসব আয়োজন করা প্রয়োজন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 6 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক