হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ নভেম্বর, ২০২১ ৯:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ৩য় পর্যায়ের ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ উপলক্ষে ২১ নভেম্বর রবিবার বিকালে অংশগ্রহণকারী সকল বৈধ প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণ-বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে ২১ নভেম্বর রবিবার বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত বালিয়াডাঙ্গী সরকারি গার্লস হাইস্কুলে মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন — ঠাকুরগাঁও জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান , সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোঃ যোবায়ের হোসেন, মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা নির্বাচন অফিসার মোঃ সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলী আসলাম জুয়েল, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাবিবুল হক প্রধান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন অফিসার মোঃ দলিল উদ্দীন, বালিয়াডাঙ্গী সরকারি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা প্রশাসনের স্টাফগণ অংশগ্রহণ করেন।

সভায় অতিথিবৃন্দ নির্বাচন পূর্ব ও নির্বাচনের দিন এবং নির্বাচন উত্তর নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্যে প্রার্থীদের প্রতি আহ্বান জানান। আচরণবিধি লংঘনের ঘটনা ঘটলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রার্থীদের সতর্ক করেন। এ সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য পদের প্রার্থীগণ তাদের বিভিন্ন মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে এবং ভোট কেন্দ্রে গিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদানের জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা করা হবে।

তিনি জানান, নির্বাচনকে ঘিরে কোন অনিয়ম সহ্য করা হবে না। যারা আচরণবিধি ভঙ্গ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের কোন ছাড় দেওয়া হবে না মর্মে তিনি সতর্ক করেন। আচরণবিধি সঠিকভাবে পালন করে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, গতকাল নির্বাচন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারদের সাথেও এরকম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার ৮ টি ইউনিয়নের প্রার্থীদের সাথে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ, নির্বাচন অফিসার এবং রিটার্নিং অফিসারগণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 5 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 6 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 7 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 7 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 8 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 10 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 10 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 15 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 16 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক