হোম
রংপুর

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।

আব্দুল কাদের জিলানী, ঠাকুরগাঁও প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় প্রশাসনকে আগাম অবহিত করার পরও দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর বাল্যবিবাহ সম্পন্ন হওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ৪ আগস্ট, মঙ্গলবার উপজেলা প্রশাসন সময়মতো কার্যকর পদক্ষেপ নিলে বাল্যবিবাহটি সহজেই প্রতিরোধ করা সম্ভব হতো।

জানা গেছে, বর ইমরান আলী, পিতা: মফিজুল ইসলাম, গ্রাম: মহেশপুর মধ্য ঝাড়গাঁও, রুহিয়া উপজেলা, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। তাঁর জন্মতারিখ ২৮ মে ২০০৯। সে হিসেবে তিনি এখনো আইন অনুযায়ী বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর পূর্ণ করেননি। অন্যদিকে কনে তাহমিনা, পিতা: পশিরুল ইসলাম, গ্রাম: কশালগাঁও, রুহিয়া পশ্চিম ইউনিয়ন, রুহিয়া উপজেলা, ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনিও প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই এ বিয়ে সম্পন্ন করা হয়েছে।

এদিকে, বাল্যবিবাহের প্রস্তুতির খবর পেয়ে এই প্রতিবেদক তাৎক্ষণিকভাবে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে বিষয়টি অবহিত করেন এবং দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের অনুরোধ জানান। কিন্তু অভিযোগ রয়েছে, বিষয়টি জানানোর পরও ঘটনাস্থলে কোনো কার্যকর অভিযান বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে নির্ধারিত সময়েই বাল্যবিবাহটি সম্পন্ন হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাঁদের ভাষ্য, প্রশাসন সময়মতো উদ্যোগ নিলে একটি দণ্ডনীয় অপরাধ সংঘটিত হওয়ার আগেই তা বন্ধ করা সম্ভব ছিল।

এ বিষয়ে বিয়ের দায়িত্বে থাকা কাজী শাহাদাত হোসেন বাবলা বলেন, “উভয় পক্ষের গার্ডিয়ান রাজি থাকলে বিয়ে দিতে কোনো অসুবিধা নেই। আমি খসড়া বিয়ে দিয়েছি, পরে বয়স হলে রেজিস্ট্রি করে দেব।কথোপকথনের একপর্যায়ে তিনি প্রতিবেদকের উদ্দেশে বলেন, “আপনার বিকাশ নম্বরটা দেন।”

কাজীর এ বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের প্রচলিত আইনে অপ্রাপ্তবয়স্কদের “খসড়া বিয়ে” নামে কোনো বৈধতার সুযোগ নেই। বিয়ের বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে সম্পাদন বা তাতে সহযোগিতা করা বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, “অভিযোগটি তদন্ত করে দেখা হবে। বাল্যবিবাহ ও দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে আইন অনুযায়ী সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী পুরুষের বিয়ের ন্যূনতম বয়স ২১ বছর এবং নারীর ১৮ বছর। এর কম বয়সে বিয়ে দেওয়া, বিয়ে সম্পাদন, সহযোগিতা করা বা উৎসাহিত করা আইনত দণ্ডনীয় অপরাধ।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বাল্যবিবাহে জড়িত ব্যক্তি, সহযোগী এবং দায়িত্বে অবহেলার অভিযোগ থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 18 minutes আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 52 minutes আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 hours আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 8 hours আগে

সুনামগঞ্জের ফকিরনগরে অবৈধ পণ্যের বিরুদ্ধে অভিযান, উদ্ধার ভারতীয় বিড়ি।
আইন-বিচার 12 hours আগে

ঠাকুরগাঁও এ বার্ষিক শিশু ও যুব সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

বগুড়ার আদমদীঘিতে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, আঁটক-১
দুর্ঘটনা 19 hours আগে

বিলপ্তির পথে দেশি মাছ তেঁতুলিয়ায় অবৈধ জাল জব্দ ও ধ্বংস।
আইন-বিচার 19 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে সরকারী রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায়
অপরাধ 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক