হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও পীরগঞ্জে চেয়ারম্যান পদে মামা শ্বশুড়ের বিরুদ্ধে লড়ছেন ভাগনের বউ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,জেলা প্রতিনিধিঃ তৃতীয় দফা ইউপি নির্বাচনে ২৮ নভেম্বর ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থিতা যাচাই বাছাই প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। টেলিনা সরকার হিমু চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা মার্কা নিয়ে ঠাকুরগাও জেলার পীরগঞ্জ উপজেলার বৈচুনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়েছেন। একই ইউনিয়নে চেয়ারম্যান পদে তার বিপরীতে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন তার আপন মামা শ্বশুড় সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী। মাঠ চষে বেড়াচ্ছেন দু’জনই। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা ধরণের প্রতিশ্রতি। চেয়ারম্যান পদে শ্বশুর-বউমা’র নির্বাচনী লড়াইয়ে পীরগঞ্জ উপজেলায় বেশ সাড়া ফেলেছে। বিষয়টি এখন সাধারণ মানুষের মুখে মুখে। শ্বশুর-বউমা প্রার্থী হওয়াটাকে আনন্দ ভরেই গ্রহন করেছেন ইউনিয়নের ভোটাররা।

টেলিনা সরকার হিমুর স্বামী নুরে আলম সিদ্দিকী দুলাল পীরগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। ২০২০ সালের ২৩ জানুয়ারী দুলালের অকাল মৃত্যু হয়। এবার চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী করেছেন প্রয়াত নেতা দুলালের স্ত্রী হিমু সরকারকে। হিমু আ’লীগের প্রার্থী হওয়ায় স্থানীয় আ’লীগ ছাড়াও দলের পীরগঞ্জ উপজেলা এবং জেলার নেতারা অংশ নিচ্ছেন তার নির্বাচনী প্রচারণায়। দলীয় নেতা-কর্মীদের নিয়ে ভোটের মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। অপর দিকে আইয়ুব আলী চৌধুরীও সব দল মতের মানুষকে সাথে নিয়ে দিন রাত গনসংযোগ চালিয়ে যাচ্ছেন। সাবেক চেয়ারম্যান হিসেবে এলাকায় তার একটা প্রভাব ও গ্রহন যোগ্যতাও রয়েছে। সেটি কাজে লাগাতে চেষ্টা করছেন তিনি।

এবারের তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বৈরচুনা ইউনিয়নে জমে উঠেছে শ্বশুড়-বউমা’র নির্বাচনী লড়াই । কেউ কাউকে ছাড় দিচ্ছেন না। বৈরচুনা বাজারের মোটরসাইকেল শো রুমে মালিক ইব্রাহীম খলিল বলেন, তাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে শ্বশুড়-বউমা লড়ছেন। এতে বেশ মজা পাচ্ছি আমরা। এ নিয়ে ভোটারদের মাঝে কৌতুহলের শেষ নেই।
মুদি দোকানদার মোশারফ হোসেন ও আব্দুল হক বলেন, কেউ কম না। লড়াই হচ্ছে সেয়ানে সেয়ানে।

আ’লীগের মনোনীত প্রার্থী হিমু সরকার বলেন, সুখে-দুঃখে এলাকারবাসীর পাশে থাকতে নির্বাচনে অংশ নিয়েছি। আশা রাখি জনগন আমাকেই নির্বাচিত করবে। অপর দিকে শ্বশুর আইয়ুর আলী চৌধুরী বলেন, আমি এর আগে এ ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম। জনগন আমায় চিনেন। সব সময় জনগনের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই।

শ্বশুড়-বউমা ছাড়াও ঐ ইউনিয়নে চেয়াম্যান পদে আরো ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। পীরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার তকদীর আলী জানান ইউপি নির্বাচনে পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১জন সাধারন সদস্য পদে ৩৩৫ সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২৮ নভেম্বর পীরগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 7 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 8 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 11 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 11 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 16 hours আগে

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন
অপরাধ 17 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক