হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

এস এম বেলাল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসন কর্তৃক গৃহীত নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ঠাকুরগাঁও প্রেসক্লাব সংলগ্ন নূরুদ্দীন পাঠাগার মাঠ ঠাকুরগাঁও জেলার শহিদ বীর মুক্তিযোদ্ধাগণের নাম সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর শহিদ মোহাম্মদ আলীর সমাধি চত্বর ও নরেশ চৌহানের স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

ঠাকুরগাঁও জেলা প্রশাসনের ব্যতিক্রমী আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

সকাল ১০ টায় বর্ণাঢ্য বিজয় র‍্যালির আয়োজন করা হয়, যা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শুরু হয়ে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) গিয়ে শেষ হয়। সুবিশাল বিজয় র‍্যালিতে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সকাল ১০ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং পুলিশ, আনসার, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক জাতীয় পতাকাকে সালাম প্রদান করা হয়। পরবর্তীতে ১০ টা ৪৫ মিনিটে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বড় মাঠে চা্রু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের এই বিজয় মেলা ১৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে মোট তিনদিন চলবে। সকাল ১১ টায় শহিদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং একই সময়ে বড় মাঠে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বেলা ১২ টায় মির্জা রুহুল আমিন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনার সভার আয়োজন করা হয় ৷

এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিকাল ৩ টা ৩০ মিনিটে জেলা প্রশাসন বনাম পৌরসভার প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়। ঠাকুরগাঁওয়ের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে যথাযথ মর্যাদা ও শৃঙ্খলার মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০২৪ এর সকল আয়োজন সম্পন্ন করা হয়। তবে লক্ষ করা যায় প্রতিবারের ন্যায় ব্যতিক্রমী আয়োজন করেন জেলা প্রশাসক ইসরাত ফারজানা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 6 hours আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 10 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 18 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 1 day আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক