হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও জেলা প্রশাসকের বরাবর প্রেসক্লাবের অবৈধ কমিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ আগস্ট, ২০২২ ১:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বিশ্বজিত সরকার রনি, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও প্রেসক্লাবের অবৈধ কমিটির বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে এবার লিখিত অভিযোগ প্রদান করেছেন প্রেসক্লাবের সদস্যরা। আজ বৃহস্পতিবার (২৫ আগষ্ট ২০২২ খ্রিঃ) সকালে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে লিখিত অভিযোগটি তুলে দেন। লিখিত অভিযোগে জানা যায়, প্রেসক্লাবের মেয়াদোত্তীর্ণ কমিটি নির্বাচন দিতে টালবাহানা করা ও অতিরিক্ত তিন বছর ধরে অবৈধভাবে ক্ষমতা আকড়ে রেখেছে। এ অবস্থায় ব্যবস্থা নিতে সংগঠনের সদস্যরা ক্ষুদ্ধ হয়ে প্রশাসনের কাছে অভিযোগ করেছেন।

অভিযোগকারি প্রেসক্লাবের সদস্যরা লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, জাতীয় দৈনিক ও স্যাটেলাইট টেলিভিশনের কর্মরত এবং প্রেসক্লাবের সদস্য। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর হতে প্রতিষ্ঠানটি গণতান্ত্রিক প্রদ্ধুতিতে পরিচালিত হয়ে আসছে। অত্র সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। দুই বছর পর পর নেতৃত্বের পরিবর্তন হয়ে আসছে। কিন্তু ২০২০ সালের ৩০ জুন চলমান কমিটির মেয়াদ শেষ হলেও দায়িত্বশীলরা স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রেসক্লাবের কমিটির নির্বাচন না দিয়ে অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। বর্তমানে ওই কমিটি দুই বছরের জন্য নির্বাচিত হলেও অবৈধভাবে ৫ বছর আকড়ে আছে। শুধু তাই নয়, গঠনতন্ত্রের ধারা-১৮ অনুযায়ী প্রতিবছর সাধারণ সভায় পরবর্তি বছরের বাজেট এবং আয়-ব্যয় ও অন্যান্য কার্যক্রমের অনুমোদন নেওয়ার নিয়ম থাকলেও ওই কমিটি ২০১৮ সালের ৩০ জুন নির্বাচিত হওয়ার পর প্রথম বছর সাধারন সভা আহবান করলেও ৩০ জুন ২০২০ অর্থাৎ ২ বছরের মাথায় কোন সাধারণ সভার আয়োজন করেনি। অর্থাৎ সকল প্রকার কার্যক্রম বছরের পর বছর অবৈধভাবে পরিচালনা করে আসছে। ৩০ জুন ২০২০ খ্রিঃ মধ্যে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হলেও করোনার অযুহাতে তা স্থগিত রাখা হয়। অথচ গঠনতন্ত্রের ধারা-১১ (ক) উপধারায় স্পষ্ট উল্লেখ রয়েছে কোন প্রাকৃতিক দূর্যোগ বা জাতীয় বিপর্যয় দেখা দিলে সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাব প্ররিচালনা করতে হবে। করোনা কেটে গেলেও ইউনিয়ন পরিষদসহ দেশের বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচন অনুষ্ঠিত হলেও চলমান ওই কমিটি একটি মামলার অযুহাতে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা না করে আজও আকড়ে ধরে আছে।

অথচ ওই মামলার রায়ে আদালত নির্বাচন স্থগিত রাখার বিষয়ে কোন প্রকার আদেশ দেন নি। চলমান কমিটি নিজেরা অবৈধভাবে ক্ষমতায় থাকলেও তাদের অবৈধ কার্যক্রমের প্রতিবাদ করলেই সংগঠনের সদস্যদের বহিস্কার ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। লজ্জার বিষয় চলমান কমিটির নেতৃবৃন্দ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি, একটি প্রশাসনিক কার্যালয়ে সংবাদকর্মীদের উপর হামলা চালায়। পরবর্তিতে সন্ত্রাসী কায়দায় একটি অফিস থেকে মারতে মারতে একজন সংবাদকর্মীকে তুলে আনার ঘটনা সারাদেশে নাড়া দিয়েছে। যা ওই ঘটনায় একাধিক মামলা আদালতে চলমান।

গঠনতন্ত্রের পরিচ্ছেদ ৫,ধারা-১৯ উপধারা (চ) মোতাবেক জেলা প্রশাসক হিসেবে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নির্বাচন কমিশনার। যেহেতু প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী ২০২০ সালের ৩০ জুন আয়োজিত নির্বাচন স্থগিত রয়েছে। সেহেতু ওই তালিকা অনুযায়ী নির্বাচন আয়োজন করা যেতে পারে। তবে সাধারণ সভায় অনুমোদিত নয় এমন সসদ্যদের ভোটার তালিকায় অর্ন্তভুক্তের সুযোগ নেই।

এ ক্ষেত্রে জেলার দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে আপনি আপনার নির্বাহী ক্ষমতা বলে নিজে অথবা আপনার চোখে স্বচ্ছ সংবাদকর্মীদের নিয়ে একটি অর্ন্তবর্তীকালীন আহবায়ক কমিটি গঠন করে সংকট মোকাবেলা করতে পারেন। উপরোক্ত অবস্থামুলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের বিশৃংখল পরিস্থিতি উত্তোরণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করা হয় অভিযোগ পত্রে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 16 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 27 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 22 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক