হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও ও পীরগঞ্জে ইন্টারসিটি ট্রেনের টিকিট দালালদের সিন্ডিকেটে চক্রে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২১ ৫:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ রেলষ্টেশনে সক্রিয় হয়ে উঠেছে ট্রেনের টিকিট দালালদের সিন্ডিকেটের চক্রে। কাউন্টারে ও অনলাইনে টিকিট না মিললেও নির্ধারিত মূল্যের চেয়ে আড়াই গুন চড়া দামে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে কালোবাজারিদের কাছ থেকে। ৫শ টাকার টিকিট ১২শ টাকায় কিনতে হচ্ছে যাত্রীদের। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী রেলযাত্রীরা।

ক্ষোভ দেখা দিয়েছে রেলযাত্রীসহ সাধারণ মানুষের মাঝেও। যাত্রীদের অভিযোগ, ষ্টেশন মাষ্টারের সহযোগীতায় সব টিকিট হাতিয়ে নিচ্ছে চক্রটি। তবে অভিযোগ বিষয়ে মতামত জানতে ষ্টেশন গিয়েও মাষ্টার মুক্তার হোসেন কে পাওয়া যায়নি। জানা যায়, পঞ্চগড়-ঠাকুরগাঁও-পীরগঞ্জ-দিনাজপুর হয়ে ঢাকা রেল রুটে প্রতিদিন তিনটি আন্তঃনগর ট্রেন চলাচল করে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতজান এক্সপ্রেস সকাল ৯ টা ১৮ মিনিটে, পঞ্চগড় এক্সপ্রেস দুপুর ১.৩৫ মিনিটে একতা এক্সপ্রেস রাত ১০টা ১৮ মিনিটে পীরগঞ্জ রেল ষ্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পীরগঞ্জ, রাণীশংকৈল ও হরিপুর উপজেলার যাত্রীরা এ ষ্টেশন থেকেই ট্রেনে উঠা নামা করে।

এ তিনটি উপজেলার যাত্রীদের জন্য এ ষ্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের ২৪টি, দ্রুতযানের ১২টি এবং একতা’র ২২টি আসন বরাদ্দ রয়েছে। তবে এখন করোনা কালীন সময়ে বরাদ্দের অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হচ্ছে। এ ষ্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনগুলির জন্য যে পরিমান আসন বরাদ্দ রয়েছে তা প্রয়োজনের তুলানায় অতি নগন্য। রেল ভ্রমন নিরাপদ ও আরাম দায়ক হওয়ার কারণে এ ষ্টেশনে ট্রেনের টিকিট পেতে যাত্রীরা প্রতিনিয়ত হুমড়ি খেয়ে পড়েন। কিন্তু সাধারণ কোন যাত্রীই ষ্টেশন কাউন্টার থেকে ঢাকা যাওয়ার নির্ধারিত আসনের টিকিট পান না। টিকিট নিতে গেলেই কাউন্টার থেকে জানিয়ে দেওয়া হয় টিকিট নেই। তবে বাড়তি টাকা দিতে চাইলে টিকিট কালো বাজারীদের মাধ্যমে পাওয়া যায়। এ ক্ষেত্রে ৫শ টাকার টিকিটের জন্য যাত্রীদের গুনতে হয় এক হাজার থেকে ১২শ টাকা।

অভিযোগ রয়েছে, ষ্টেশন মাষ্টার মুক্তারুল ইসলাম ভ্রমনের চার দিন আগেই কাউন্টারের সব টিকিট কালোবাজারে দুই থেকে আড়াইশ টাকা অধিক মুল্যে বিক্রি করে দেন। কালোবাজারিরা কাউন্টারের ঐ সব টিকিট যাত্রীদের নিকট বিক্রি করেন চড়া দামে। কর্তৃপক্ষের সহায়তায় ষ্টেশন চত্বরেই প্রকাশ্যে উচ্চ মুল্যে টিকিট বিক্রি এসব টিকিট করা হয়। যেন দেখার কেউ নেই। জগথা মহল্লার বাবুল নামে এক ব্যক্তি অভিযোগ করে বলেন, তার বোন-ভগ্নিপতি ৬ জুন ট্রেনে ঢাকায় যাবেন। তিনটা টিকিট সংগ্রহের জন্য তিনি চার দিন অগে থেকেই ষ্টেশনে যোগাযোগ করেন।

কিন্তু কাউন্টার থেকে কোন টিকিট পাননি। পরে কালোবাজরিদের কাছ থেকে ৫শ টাকার টিকিট ১২শ টাকা করে কিনতে বাধ্য হন। ১২শ টাকা করে কেনা তার তিনটি টিকিটের মধ্যে দুইটিই পীরগঞ্জ ষ্টেশন কাউন্টার থেকে ইস্যু করা। অপরটি অন লাইনে সংগৃহিত। নিজামউদ্দীন নামে এক যাত্রী জানান, ট্রেনের টিকিট কাটার জন্য ষ্টেশন কাউন্টারে অনেকবার গেছি। একবারও টিকিট পাইনি।

সঞ্জয় রায় নামে অরেক জন জানান, কালোবাজারিরা একটি টিকিট চড়া দামে একাধিক যাত্রীর কাছে বিক্রি করছেন। এতে ট্রেনে বসার আসন নিয়ে ঝামেলায় পড়তে হচ্ছে অনেককে। যা মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে। শুধু বাবুল, নিজামউদ্দীন বা সঞ্জয়াই নয়, তার মত অসংখ্য রেল যাত্রীর অভিযোগ ষ্টেশন কাউন্টারে টিকিট পাওয়া যায়ন না। কালোবাজারে অধিক টাকায় ঠিকই পাওয়া যায়। পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা জানান, ষ্টেশন কাউন্টারে যাত্রীরা ঢাকার কোন টিকিটই পায় না। চড়া দামে কালোবাজারে কিনতে হয়।

মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। কতিপয় দুর্নীতি বাজের কারণে সুমান নষ্ট হচ্ছে রেলের। এটা অত্যন্ত দুঃখজনক।
এ বিষয়ে ষ্টেশন মাষ্টার মুক্তার হোসেন মতামত জানতে বুধবার দুপুরে ষ্টেশনে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 2 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 6 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 9 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 13 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 13 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 22 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 22 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 22 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক