হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও এ গভীর রাতে ঘুরে প্রকৃত অসহায় শীর্তাতদের খুঁজে এসপি’র কম্বল বিতরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৪ ৯:৩৭ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহরাওয়ার্দী খোকন স্টাফ রিপোর্টার: কয়েক সপ্তাহ ধরে শীতে নাকাল ঠাকুরগাঁওয়ের মানুষ। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা। শীতার্ত এসব মানুষের কথা চিন্তা করে ঘড়ির কাটা যখন রাত ১১ টা ছুই ছুই। তখন হঠাৎ করে প্রকৃত অসহায় ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হোন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। আর ছিন্নমূল মানুষদের গায়ে জড়িয়ে দেন কম্বল।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ১০ থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ডসহ জেলার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শতাধিকেরও বেশি মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মিথুন সরকার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও খবর পেয়ে ছুটে যান জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।কনকনে ঠান্ডায় শীতবস্ত্র পেয়ে খুশি উপকারভোগী শীতার্ত ছিন্নমূল মানুষরা। তাই তারা প্রাণ খুলে প্রার্থনা করেন সৃষ্টিকর্তার কাছে।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে কনকনে শীতে বস্তা বিছিয়ে বসেছিলেন বৃদ্ধ ইউসুফ আলী। এসময় হঠাৎ উপস্থিত হয়ে তার গায়ে কম্বল জড়িয়ে দেন পুলিশ সুপার। কম্বল পেয়ে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে ঘুম আসতেছিল না তাই বসে ছিলাম। এসময় এসপি এসে আমার গায়ে কম্বল মুড়িয়ে দেন। এখন এই কম্বল দিয়ে রাতে একটু হলেও ঘুমাতে পারবো।

একই ভাবে বসেছিলেন বৃদ্ধা সালেহা। তিনি বলেন, আমার বাড়ি ঘর নাই তাই রাতে স্টেশনে ঘুমাই। দিনে মানুষের কাছ থেকে টাকা তুলে খাই। এভাবেই আমার দিন চলে যাই। কিন্তু আমাদের ঠাকুরগাঁওয়ে বর্তমানে এমন শীত যে ঠান্ডায় রাতে ভালো করে ঘুমাইতেও পারিনা। আগের একটা পুরাতন কম্বল ছিল সেটা দিয়ে শীত যাচ্ছিলনা। এখন আমাকে আরেকটা নতুন কম্বল দিল এসপি।

তিনি আরও বলেন, এতো রাতে দুরে এসে এভাবে কম্বল দিল। তাই আল্লাহ তার ভালো করুক। তার স্ত্রী, সন্তানসহ পরিবারের সকলকে দীর্ঘ হায়াত দান করুক।

বৃদ্ধ আবেদ আলী নামে এক ভিক্ষুক বলেন, রাতে এসে এসপি আমাকে একটা কম্বল দিল। এতে আমার খুব উপকার হয়েছে।

এছাড়াও ঠাকুরগাঁও বাসটার্মিনাল একালায় কম্বল বিতরণ কালে এক অসহায় শিশুর খোঁজ পান তিনি। এসময় তার গায়ে কম্বল জড়িয়ে দিয়ে তাকে এতিমখানায় ভর্তির দায়িত্ব নেন এসপি।

কম্বল বিতরণকালে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এই শীতের রাতে প্রকৃত শীর্তাতদের একটু উষ্ণতার ছোঁয়া দেওয়ার জন্য বেড় হয়েছি। আমি রাতে মাঝে মধ্যেই বেড় হয়ে যেসব জায়গায় ছিন্নমূল অসহায় মানুষরা রাতে ঘুমিয়ে থাকেন সেসব স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র প্রদান করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা মাত্র। এর আগেও এভাবে কম্বল বিতরণ করা হয়েছে এখনো করা হচ্ছে ও আরও করা হবে।

তাই এর পাশাপাশি আপনাদের মাধ্যমে আমি এই তীব্র শীতে অসহায় মানুষদের পাশে সমাজের বিত্তবান ও ধনিক শ্রেণির মানুষদের এগিয়ে আসার অনুরোধ জানাই।তিনি আরও জানান, ইতিমধ্যে এবার ৫ শতাধিক মানুষের মাঝে আমরা কম্বল বিতরণ করেছি। এই কার্যক্রম আমাদের অব্যাহত আছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক