হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁও আশ্রমপাড়া এলাকার মায়ের চিকিৎসার জন্য বাড়ি-দোকান বিক্রি করে নিঃস্ব  

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

ফাইল ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ রাজু ইসলাম ঠাকুরগাঁও শহরের আশ্রমপাড়া এলাকার মৃত আবুল হোসেন ও ফাতেমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিন ভাই-বোনের মধ্যে রাজু সবার ছোট। দীর্ঘদিন ক্যান্সারে রোগে ভোগার পর ২০২২ সালের এপ্রিল মাসে তার বাবা মারা যান। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার খরচ যোগাতে বাড়ি-ঘর বিক্রি করে নিঃস্ব হয়ে গেছে ছেলে রাজু ইসলাম (৩৮)। নিজের সহায় সম্বল সব বিক্রি করলেও এখন অর্থের অভাবে থমকে গেছে তার মা ফাতেমা বেগমের চিকিৎসা। এমতাবস্থায় নিরুপায় হয়ে অসুস্থ মায়ের উন্নত চিকিৎসা ও ওষুধের টাকার জন্য বিলাপ করছেন ছেলে রাজু ইসলাম।

রাজু ইসলামের স্বজনরা ঢাকা পোস্টকে জানান, রাজুর বাবা বেঁচে থাকতে তার মা ক্যান্সারে আক্রান্ত হয়। ক্যান্সারের সঙ্গে শরীরে যুক্ত হয় ডায়াবেটিকসসহ আরও নানান রোগ। মায়ের চিকিৎসা খরচ যোগাতে রাজু তাদের আশ্রমপাড়া ও পরিষদ পাড়া এলাকার দুইটি বাড়ি ও একটি দোকান বিক্রি করে দেন। বাড়ি ঘর বিক্রি পর রাজু তার মাকে নিয়ে সালন্দর ইউনিয়নের কচুবাড়ি এলাকায় মামার বাড়িতে গিয়ে ওঠেন। দীর্ঘদিন মামা বাড়িতে থাকার পর তার মামারা জমি-জায়গা নিয়ে ঝগড়া সৃষ্টি করে। একপর্যায়ে রাজু তার অসুস্থ মা-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে তার শ্বশুরবাড়িতে ওঠেন।

বর্তমানে অসুস্থ মাকে নিয়ে সে তার শ্বশুরবাড়ির একটি ভাঙা বাড়িতে কোনমতো কষ্টে দিনযাপন করছেন। শহরের এক কাপড়ের দোকানে কাজ করে যা পারিশ্রমিক পান তা দিয়েই মায়ের চিকিৎসা ও তিন সন্তানের পড়াশোনা ও সংসারের বোঝা বইছেন। এখন মায়ের চিকিৎসা করানোর মতো কানাকড়িও তার কাছে নেই। আর ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে দরকার একসঙ্গে অনেক টাকা। তাই উপায় না পেয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন।

প্রতিবেশী মাসুদ ঢাকা পোস্টকে বলেন, রাজু তার মায়ের চিকিৎসার জন্য নিজের সুখকে বিক্রি করে দিয়েছে। মাসে দুইবার সে তার মাকে রংপুরে নিয়ে যায়। ছেলেটা নিঃস্ব হয়ে গেছে। বাড়িঘর যা আছে সবই বিক্রি করে দিছে। প্রতিবেশী আব্দুল্লাহ সুমন ও হাজেরা বেগম ঢাকা পোস্টকে বলেন, রাজু তার মায়ের চিকিৎসা করাতে গিয়ে একবারেই পথে বসে গেছে। রাজুদের এক সময় অনেক কিছুই ছিল। ঠাকুরগাঁও শহরের বাড়ি-দোকান সব বিক্রি করে দিয়েছে মায়ের চিকিৎসার জন্য। তারপরেও মাকে সে সুস্থ করে তুলতে পারেনি। তবে নিজের সবকিছু দিয়ে চেষ্টা করছে। বর্তমানে রাজু অসহায় হয়ে তার শ্বশুরবাড়িতে থাকে। আমরা প্রতিবেশীরা যতটুকু পারি সাহায্য করছি। কিন্তু আমাদের এই সাহায্যে তো আর তার মায়ের চিকিৎসা হবে না। তাই বিত্তবান যারা আছেন তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে রাজু তার মাকে সুস্থ করে তুলতে পারবে।

হাবিব নামে আরেক প্রতিবেশী বলেন, মায়ের চিকিৎসার জন্য মালিক থেকে রাজু এখন কর্মচারী হয়েছে। এলাকা থেকেও সাহায্য তুলেছে। আমরা বেশ কয়েকবার সাহায্য করেছি। সরকারের পক্ষে বা সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে আশা করা যায় রাজু তার মায়ের মুখে হাসি ফোটাতে পারবে। রাজু ইসলাম ঢাকা পোস্টকে বলেন, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, প্রতিদিন ৫০০টাকার ওষুধ লাগে। রংপুরে যেতে লাগে মাসে দুইবার। খরচ যোগাতে না পেরে ঘরবাড়ি দোকান সব বিক্রি করে দিয়েছি। শ্বশুরের জমিতে ঘর তুলে মা-স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে আছি।

অন্যের দোকানে কাজ করে মাসে যা বেতন পাই তা দিয়েই চলে আমার সংসার। সমাজের বিত্তবানরা যদি আমার মায়ের জন্য সহযোগিতা করেন তাদের কাছে চির ঋণী থাকব। এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য আমার কাছে কেউ আসেনি। যদি রাজু বা তার পরিবারের লোকজন আবেদন করে তাহলে উপজেলা প্রশাসনের পক্ষে থেকে সাহায্য করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 3 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »