হোম
নির্বাচিত কলাম

জয়পুরহাটে দুই চিকিৎসক সহ ১৯জনের করোনাভাইরাস শনাক্ত, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৪ জনে দাঁড়িয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩১ মে, ২০২০ ৫:৪১ অপরাহ্ণ

Bangladesh-PV.Hospital-mknewsbd

ফাইল ছবি

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে চিকিৎসা দেওয়া জেলায় প্রথম দুই চিকিৎসকসহ নতুন করে আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রবিবার ১৪ জন আগের দিন শনিবার ৫ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জয়পুরহাট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮৪ জনে দাঁড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ জন করোনা রোগী।  জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্যনুযায়ী, শনিবার ও রবিবর ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরী মেডিসিন রেফারেল সেন্টার থেকে ৩১৮টি নমুনার ফলাফল এসেছে। এরমধ্যে দুই চিকিৎসকসহ ১৯ জনের করোনা পজিটিভ ফল পাওয়া গেছে। আজ রবিবার ১৪ জন ও আগের দিন শনিবার ৫ জন। এ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৮৪ জন।

ভাদসা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন জানান, ভোলা জেলা থেকে ২৫ বছরের এক গৃহ নির্মাণ শ্রমিক জয়পুরহাটের পালি গ্রামে আসলে স্বাস্থ্য বিভাগ তার নমূনা সংগ্রহ করে। তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলে কিন্ত সেই যুবক তা পালন না করে এলাকাবাসীর সাথে মেলামেশা করে এতে প্রথম অবস্থায় এক সপ্তাহ আগে ভাদসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও তার পুত্র, ২৫ বছরের যুবক, ৪৫ বছরের পুরুষ আক্রান্ত হন। শনিবার রাতের রিপোর্টে চেয়ারম্যান এর স্ত্রী, ওই গ্রামের ১২ ও ১৪ বছরের দুইজন শিশু, শিশু মা ও দাদীসহ আরও ৭ জন করোনাই আক্রান্ত হন।
এছাড়া সদর উপজেলায় ভানাইকুশলিয়ায় ১০ বছরের শিশু ও নুরপুর গ্রামে গার্মেন্টস ফেরত এক নারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ক্ষেতলাল উপজেলার মিবপুর পূর্বপাড়া গ্রামের ৪০ বছরের পুরুষ, রসুলপুর গ্রামের ২৮ বছরের যুবতী, পাঁচবিবি উপজেলার আওলাই গ্রামের ২৫ বছরের যুবক।

এই প্রথম জয়পুরহাটে দুইজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুইজন চিকিৎসক কিছুদিন আগে ৩৯ তম বিসিএস চিকিৎসায় সহকারী সার্জন হিসেবে জয়পুরহাট জেলা সিভিল সার্জন কার্যালয় ও আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন, পরে গোপীনাথপুর আইসোলেশন সেন্টার ইউনিটের অতিরিক্ত দায়িত্বে চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
জয়পুরহাটের সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা বলেন, জয়পুরহাটে গত দুই দিনে দুই চিকিৎসকসহ আরও ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত দুই চিকিৎসক গোপীনাথপুর আইসোলেশনে দ্বায়িত্ব পালন করেছিলেন। আক্রান্তদের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে নেওয়ার কাজ চলছে। আক্রান্ত দুইজন চিকিৎসকের মধ্যে একজন গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে এবং একজন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 16 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 18 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 18 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 19 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 20 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 21 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 1 day আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 2 days আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক