হোম
আইন-বিচার

জীবনের নিরাপত্তা চেয়ে উধাও এনজিও’র কর্মীর সংবাদ সম্মেল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ নাহিদ উজ্জামান, চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের আমানতের প্রায় কোটি টাকা নিয়ে উধাও অবৈধ ও ভুয়া এনজিও সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার মালিক ইরানী খাতুন পালিয়ে যাওয়ার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে মাঠকর্মীরা। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বারোঘরিয়া বাজারের একটি হোটেলে এই সংবাদ সম্মেলন করেন এনজিও-র কর্মী ও গ্রাহকরা।

সংবাদ সম্মেলনে এনজিও কর্মী মাসুদ রানা বলেন, আমিসহ কয়েকজন কর্মী সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার পক্ষে দুই বছর আগে থেকে কাজ শুরু করি। এনজিও-র নিয়ম অনুযায়ী মূল মালিক ইরানী খাতুনের ব্যক্তিগত ব্যাংক হিসাবে গ্রাহকদের কাছ থেকে জামানত সংগ্রহ করে তা জমা দেয়। এই নিয়মে দীর্ঘদিন ধরে এনজিও-র কার্যক্রম পরিচালিত হলেও হঠাৎ করেই সকল টাকা নিয়ে পালিয়ে যায় মালিক ইরানী খাতুন। এরপর থেকেই আমার উপর নানরকমভাবে চাপ বাড়িয়েছে গ্রাহকেরা।

তিনি আরও বলেন, জামানতের টাকা ফেরতের দাবিতে গ্রাহকেরা আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্তও দেয়া হচ্ছে৷ এনিয়ে আমি ও আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। অথচ এনজিওর এসব জামানতের টাকা নিয়ে ব্যক্তিগত বিভিন্ন সম্পত্তি কিনেছে ইরানী খাতুন৷ প্রশাসনের নিকট আমি চাই,ইরানীকে আটক করে জনগণের জামানতের টাকা ফেরত দিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন,এনজিও কর্মী ফাতেমা খাতুন,গ্রাহক তরিকুল ইসলাম, আল-আমিন,ইমাম হাসান জুয়েলসহ অন্যান্যরা। এবিষয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ইরানীর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে জেলা শহরের শান্তিমোড়ে জামানতের টাকা ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী গ্রাহক ও এনজিওর কর্মীরা।

এনজিও মালিক ইরানী খাতুনের ছেলে মুঠোফোনে লুৎফর রহমান ইমু বলেন,মাসুদ রানা ও আমার মায়ের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত হয়েছে সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থা। আমার জানা মতে, জনগণের প্রায় ৪০ লাখ টাকা জামানত রয়েছে এবং ৩০ লাখ টাকা ঋণ প্রদান করা আছে। কিন্তু অজানা কারনে মাসখানেক আগে থেকে আমার মা নিখোঁজ রয়েছে। মাকে সন্ধান করার পর গ্রাহকদের সাথে কথা বলে এর সমাধান করতে উদ্যোগ নিব। তবে মা হারানোর ঘটনায় থানায় জিডি করা হয়েছে কি না, এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তিনি।

জানা যায়,সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন রয়েছে সজাগ দারিদ্র্য উন্নয়ন সংস্থার। এবিষয়ে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. উম্মে কুলসুম জানান,আমাদের নিবন্ধন নিয়ে কোন প্রতিষ্ঠান আর্থিক লেনদেন করতে পারবে না। আমরা শুধুমাত্র সমাজসেবামূলক কাজের জন্য নিবন্ধন দিয়ে থাকি। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি বা এমআরএ’র নিবন্ধন ছাড়া ক্ষুদ্র ঋণের কার্যক্রম পরিচালনা সম্পূর্ণভাবে অবৈধ৷

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 5 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 16 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 16 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 17 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 18 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 20 hours আগে

শ্রমিকদের কণ্ঠে আজও একই আকুতি আমরা সহানুভূতি চাই না, চাই
জনদুর্ভোগ 20 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে চলন্ত ট্রেনে ৩৮৫পিস ইয়াবাসহ ২জন মাদক কারবারি আটক
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক