হোম
নির্বাচিত কলাম

জীবন যুদ্ধে হার না মানা অসহায় বিন্দাশরী।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২২ ১০:১৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ পৌর শহরের কালিবাড়ী বাজারে শাক-সবজির ভ্রাম্যমান দোকান করেই সংসার ও জীবন-জীবীকা নির্বাহ করছেন অসহায় ক্ষুদ্র নারী উদ্যোক্তা বিন্দাশরী (৫৩)। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন আরাজী মাটিগাড়া গ্রামের বাসিন্দা তিনি । বাড়িতে স্বামী সিপেন সহ ২ জনই বসবাস করেন। তবে স্বামীর কিছুদিন আগে একটি জটিল অপারেশন হয়েছে, ফলে তিনি আয়-উপার্জন করতে পারেন না। জানা যায়, পরিবারে ২ মেয়ের বিয়ে দিয়েছেন কষ্ট করেই। বর্তমানে স্বামী কর্মক্ষম হওয়ায় বিন্দাশরী নিজেই কোনমতে সংসার চালিয়ে আসছেন।

No description available.

বাড়ি-ভিটা নিজের হলেও নেই আবাদী জমি। ফলে কৃষিকাজও করতে পারছেন না। তিনি বাড়ির আশপাশের বাজার থেকে সামান্য শাক-সবজি কিনে শহরের কালিবাড়ি বাজারে বিক্রি করেই যে আয় হয় তা দিয়ে স্বামী-স্ত্রীর সংসার চলছে। ছোট একটি দোকান দিতে পারলে কষ্ট কিছুটা লাঘব হতো বলে জানান তিনি। ৫ মার্চ শনিবার পৌর শহরের কালিবাড়ী বাজারে গিয়ে কথা হয় বিন্দাশরীর সাথে, তিনি বলেন পালাপালি (যুদ্ধের) সময় মায়ের কোলে ছিলাম। ২ মেয়ে স্বামী মিলে ৪ জনের সংসার। মেয়েদের বিয়ে দিয়েছি সদর উপজেলার আকচা ও কালিতলায়। স্বামী শারীরীকিভাবে অসুস্থ হওয়ায় কোন কাজ ও চলাফেরা করতে পারেন না। প্রতিদিন সদর উপজেলার বুড়িরহাট, নয়াহাট থেকে ৩ থেকে ৫শ টাকার শাক সবজি কিনি। পরে সেগুলো কালিবাড়ি বাজারে বিক্রি করে কিছুটা লাভ হয়; তা দিয়েই কষ্ট করেই সংসার চালাই। নিজের এলাকায় বা কালিবাড়ি বাজারে একটি দোকানের ব্যবস্থা হলে খুব উপকার হতো। কালিবাড়ি বাজারে শাক কিনতে আসা ক্রেতা শাহীন ফেরদৌস বলেন, উনার কাছে টাটকা দেশী অনেক শাক-সবজি পাওয়া যায়। এর মধ্যে নাপা, লাল, বরই, গাজর, শিম, মুলা, ধনিয়া পাতা, কলমি, সপ শাক, ঢেঁকি শাক, দেশি মুরগীর ডিম, টমেটো, বাবু শাক, কাঁচা মরিচসহ বেশ কিছু সবজি বিক্রি করতে দেখেছি। দাম অন্যান্য দোকানের থেকে কম হওয়ায় তার কাছ থেকে দীর্ঘদিন থেকে শাক-সবজি কিনি।

পৌর শহরের টিকাপাড়া মহল্লার গৃহিনী শারমিন আক্তার বলেন, উনার কাছে নিয়মিত শাক কিনি। তুলনামূলক অন্যান্য দোকানের থেকে অনেক শস্তায় শাক পাওয়া যায় সেখানে। দেশীয় বিভিন্ন টাটকা শাক নিশ্চিন্তে উনার কাছ থেকে দীর্ঘদিন ধরে নিয়ে আসছি। এ ব্যাপারে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান বলেন, বিষয়টি জানলাম, তিনি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করলে খোজ-খবর নিয়ে তাকে কি ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা যায়, সে বিষয় দেখা যাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 39 minutes আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 8 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 21 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 22 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক