হোম
অপরাধ

জয়পুরহাটে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ!

মিরু হাসান, স্টাফ রিপোর্টার || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২৫ ৮:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিরা বাজারসংলগ্ন কুমিরপুকুর গ্রামে চোর সন্দেহে সুজন মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য সেলিম রেজা ও সানিসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহত সুজন মিয়া ওই গ্রামের ওসমান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাশিরা বাজার হাট অফিসের একটি কক্ষে সুজন মিয়াকে আটক করে ইউপি সদস্য সেলিম মেম্বারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চোর সন্দেহে মারধর করেন। একপর্যায়ে তার গলায় রশি বাঁধা অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় বলে অভিযোগ রয়েছে। পরে খবর পেয়ে আক্কেলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠায়।

ময়নাতদন্তের আগে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্ত্রী মারুফা আক্তার বলেন, “গতকাল সন্ধ্যায় সেলিম মেম্বার ফোন করে আমার স্বামীকে ডেকে নেয়। সেখানে তাকে মারধর করা হয় এবং সারারাত হাত-পা বাঁধা অবস্থায় একটি কক্ষে আটকে রাখা হয়। আমি সন্তানদের নিয়ে রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত সেখানে অপেক্ষা করেও স্বামীকে ফেরত পাইনি।

সকালে আমার স্বামী ফোন করে জানায়, তাকে থানায় দেওয়া হবে নাকি ছেড়ে দেওয়া হবে—তা নিয়ে আলোচনা চলছে। এর কিছুক্ষণ পরই শুনি, সে মারা গেছে। সেলিম মেম্বারসহ ১০–১২ জন মিলে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুজন মিয়াকে সারারাত আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। এলাকাবাসীর দাবি, চুরির কোনো প্রমাণ ছাড়াই তাকে হত্যা করা হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

অভিযুক্ত ইউপি সদস্য সেলিম হোসেন বলেন, “গ্রামবাসী চুরির সন্দেহে তাকে আটক করলে আমি উদ্ধার করে কাশিরা বাজার হাটখোলা কক্ষে রাখি। পুলিশকে খবর দেওয়া হলেও তারা আসেনি। সকালে শুনি, সে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবিবর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা ঘৃণিত কাজ করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলা করলে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 5 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 5 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 15 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 19 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 22 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 1 day আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক