হোম
নির্বাচিত কলাম

চীনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে বিস্মিত ভারত!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২০ ১১:২২ পূর্বাহ্ণ

বাংলাদেশে চীনকে প্রাধান্য দেয়ায় বিস্মিত ভারত-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

চীনের ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন দেয়ার সিদ্ধান্তে ভারতে গভীর বিস্ময় ও হতাশা তৈরি হয়েছে বলে দাবি করেছে কলকাতাভিত্তিক ভারতীয় গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। তারা বলছে, সম্প্রতি ভ্যাকসিন প্রসঙ্গে পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফরের পরও এমন সিদ্ধান্ত ভারতের ‘ভ্যাকসিন ডিপ্লোম্যাসির’ ব্যর্থতা বলেই মনে করছেন অনেকে।

এর আগে গত ১৮ আগস্ট হঠাৎ করেই ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। দুই দিনের এ সফরে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, ভারতের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিন সফল হলে অগ্রাধিকার ভিত্তিতে তা আগে বাংলাদেশকে দেয়া হবে। পাশাপাশি অন্য কোথাও থেকে ভারত ভ্যাকসিন পেলে সেখান থেকেও বাংলাদেশকে দেয়া হবে।

এর কয়েক দিন পরই গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বাংলাদেশে চীনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালানো হবে। সরকার থেকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইসিডিডিআরবি এই ট্রায়াল চালাবে।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতেও ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা ঢাকা সফর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি আলোচনা করেছেন। তার পরও বাংলাদেশের এই পদক্ষেপ ভারতকে সার্বিকভাবে বিস্মিত করেছে। কূটনৈতিক মহলের কেউ কেউ বিষয়টাকে শ্রিংলার ভ্যাকসিন ডিপ্লোম্যাসির ব্যর্থতা হিসেবে দেখছেন।

সূত্রের বরাত দিয়ে তারা জানায়, জুলাইয়ের মাঝামাঝিতে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল চীনের ভ্যাকসিনের ট্রায়ালের বিষয়টি অনুমোদন করে। পরে ভারতের রিজার্ভেশনের কথা জানানোর পর সরকারের পক্ষ থেকে সেটি এতদিন ঝুলিয়ে রাখা হয়। কিন্তু এখন সরকারের এ ঘোষণায় প্রমাণ করে ভারতের রিজার্ভেশনের বিষয়টি উপেক্ষিত হয়েছে।

তবে কোনো কোনো কূটনীতিক মনে করছেন, বাংলাদেশে চীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন ভারতের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখা উচিত হবে না। কারণ এটি একটি মানবিক ইস্যু। যেখানে মানুষের জীবনের প্রশ্ন জড়িত।

তাছাড়া শ্রিংলার সফরের সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন স্পষ্ট ভাবে বলেছিলেন, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং অন্য দেশের সঙ্গেও কোভিড-১৯ ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ রাখছে বাংলাদেশ। তাই কোনো একটি পক্ষকে হ্যাঁ বলার মানে এই নয় যে, অন্যদের জন্য দরজা বন্ধ করে দেয়া। অন্য সকল দেশের মতোই বাংলাদেশও দ্রুত ভ্যাকসিন পেতে চাইছে বলে জানান ওই সূত্র।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 8 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 12 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 18 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 19 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক