হোম
আন্তর্জাতিক

চীন ও ভারত উপত্যাকার লাদাখের যে বিখ্যাত মুসলিম অভিযাত্রীর নামে গালওয়ান উপত্যকার নামকরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ জুন, ২০২০ ৭:২২ পূর্বাহ্ণ

Gulam Rosul-Gawan-mknewsbd

ফাইল ছবি

চীন ও ভারত উপত্যাকার লাদাখের যে বিখ্যাত মুসলিম অভিযাত্রীর নামে গালওয়ান উপত্যকার নামকরণ। গুলাম রসুল গালওয়ান: লাদাখের গালওয়ান উপত্যাকার নামটা এখন সারা দুনিয়াতেই খুব চেনা, কারণ এটাই এখন ভারত ও চীন – এই দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতের সর্বশেষ ফ্ল্যাশপয়েন্ট। স্ট্র্যাটেজিক দিক থেকে দুদেশের কাছেই অতি গুরুত্বপূর্ণ এই উপত্যকা। তবে অনেকেরই হয়তো জানা নেই, সোয়াশো বছর আগে এর নামকরণ করা হয়েছিল লাদাখেরই এক কিংবদন্তী পর্বতারোহী ও অভিযাত্রী গুলাম রসুল গালওয়ানের নামে। সেই ঔপনিবেশিক আমলে কোনও ভৌগোলিক নিদর্শন তা সে পর্বতশৃঙ্গই হোক বা উপত্যকা-গিরিখাত নেটিভ বা দেশি অভিযাত্রীদের নামে নাম রাখার ঘটনা ছিল খুবই বিরল।

হিমালয়ান জার্নালের দীর্ঘদিনের সম্পাদক হরিশ কাপাডিয়ার কথায়, ব্রিটিশ অভিযাত্রীদের নামে নামকরণ করাটাই তখন ছিল দস্তুর গালওয়ান উপত্যকা ছাড়া আর কোথাও কোনও নেটিভের কপালে এই সম্মান জুটেছে এমন একটি দৃষ্টান্তও আমার জানা নেই। লাদাখের ধূসর পাহাড় আর তুষারধবল শিখর দিয়ে ঘেরা রুক্ষ ও প্রশস্ত, পাথুরে এক ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে তিরতির করে বয়ে চলেছে গালওয়ান নদী, যার উৎস কারাকোরামের গিরিকন্দরে। আকসাই চীন ও পূর্ব লাদাখের মধ্যে দিয়ে প্রায় আশি কিলোমিটার প্রবাহিত হয়ে এই প্রবাহ গিয়ে মিশেছে শিয়ক নদীতে যা আবার সিন্ধুর একটি গুরুত্বপূর্ণ উপনদী।

কিন্তু গুলাম রসুল গালওয়ানের নাম কীভাবে জুড়ে গেল এই নদীটির সঙ্গে?
কাশ্মীরি ভাষায় গালওয়ান শব্দের অর্থ হল ডাকাত। গুলাম রসুল গালওয়ানের পিতামহ কারা গালওয়ান ছিলেন উনিশ শতকের কাশ্মীরে বিখ্যাত এক দস্যু ধনীর সম্পদ লুটে গরিবের মধ্যে বিলিয়ে দেওয়ার জন্য তার খ্যাতি ছিল রবিনহুডের মতো। কাশ্মীরের মহারাজার শোওয়ার ঘরে ঢুকে পড়ে তার গলাতেও কারা গালওয়ান ছুরি ধরেছিলেন বলে জনশ্র্রতি আছে। কিন্তু পরে রাজার সৈন্যদের পাতা ফাঁদে ধরা পড়েই কারার ফাঁসি হয় – আর তার পরিবারের সদস্যরা পালিয়ে যেতে বাধ্য হন লাদাখে। কিন্তু ততদিনে তাদের নামের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হয়ে গেছে গালওয়ান বা ডাকাত শব্দটি।

গালওয়ান উপত্যকা, গ্রীষ্মের ছবি

গালওয়ান উপত্যকা, গ্রীষ্মের ছবি

অভিযাত্রী দলকে যেভাবে উদ্ধার করলেনঃ গুলাম রসুল গালওয়ানের জন্ম লাদাখের রাজধানী লেহ-তে, সম্ভবত ১৮৭৮ সাল নাগাদ। বিধবা মা তাকে বড় করে তুলছিলেন, কিন্তু চরম দারিদ্রের সঙ্গে যুঝতে মাত্র বারো-তেরো বছর বয়স থেকেই সে ব্রিটিশ ও ইউরোপীয় অভিযাত্রীদের সঙ্গে নানা অভিযানে সামিল হতে শুরু করে। মাত্র বারো বছর বয়সে স্যার ফ্রান্সিস ইয়ংহাসব্যান্ডের দলে পোর্টার বা মালবাহক হিসেবে তার অভিযানের শুরু। পশ্চিমা অভিযাত্রীরা তখন ঘন ঘন তিব্বত, ইয়ারকান্ড (যা এখন চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর স্বশাসিত অঞ্চল), কারাকোরাম, পামির মালভূমি বা মধ্য এশিয়ার দিকে অভিযান পরিচালনা করছেন, কিশোর গুলাম রসুলও জুটে যেত তাদের সঙ্গে। তবে তার জীবনের মোড় ঘুরে যায় ১৮৯২ সালে চার্লস মারে-র (সেভেন্থ আর্ল অব ডানমোর) সঙ্গে পামীর ও কাশগার পর্বত অভিমুখে এক অভিযানে বেরিয়ে। লাদাখের বিখ্যাত ঐতিহাসিক আবদুল গণি শেখ লিখেছেন, “ওই দলটি লাদাখের এক দুর্গম অঞ্চলে উঁচু উঁচু পর্বতমালা আর খাড়া গিরিখাতের এক মাঝখানে পড়ে থমকে গিয়েছিল যেখান থেকে বেরোনোর কোনও রাস্তা দেখা যাচ্ছিল না। গুলাম রসুল তখন তার বয়স মাত্র চোদ্দ নিজেই বেরিয়ে পড়ে সেই জটিল গোলকধাঁধার মধ্যে থেকে বেরোনোর পথ খুঁজতে। তারপর খাদের ভেতর দিয়ে সে একটা বেশ সহজ রাস্তা ঠিক খুঁজেও বের করে ফেলে, যার ফলে ওই অভিযান শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি ছাড়াই সম্পন্ন হতে পেরেছিল।

অভিযাত্রী দলের নেতা চার্লস মারে কিশোর গুলাম রসুলের প্রতিভায় এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি কলকল করে বয়ে যাওয়া যে জলধারাটির পাশ ঘেঁষে নতুন রাস্তাটির সন্ধান মেলে তার নামকরণই করে ফেলেন গালওয়ান নালা। সেই থেকেই গুলাম রসুল গালওয়ান লাদাখের শুধু ইতিহাস নয়, ভূগোলেরও অংশ হয়ে গেছেন।সামান্য মালবাহক ও টাট্টু ঘোড়ার চালক থেকে গুলাম রসুল গালওয়ান একদিন লেহ-তে নিযুক্ত ব্রিটিশ জয়েন্ট কমিশনারের আকসকল বা প্রধান সহকারীর পদেও উন্নীত হয়েছিলেন। আর অভিযানে বেরিয়ে পড়াটা ছিল তার নেশা, অর্থকষ্ট মিটে যাওয়ার পরও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি যে কত অভিযানে নেতৃত্ব দিয়েছেন বা পথপ্রদর্শন করেছেন তার কোনও ইয়ত্তা নেই।

লাদাখের গালওয়ান উপত্যকা যেভাবে লেখা হল সার্ভেন্ট অব সাহিবসঃ মাত্র সাতচল্লিশ বছর বেঁচেছিলেন গুলাম রসুল গালওয়ান। আর নানা অভিযানের ফাঁকে ফাঁকেই ইংরেজিতে লিখে ফেলেছিলেন নিজের আত্মজীবনী, সার্ভেন্ট অব সাহিবস বা সাহেবদের ভৃত্য। এক সময় এক বর্ণ ইংরেজি না-জেনেও কীভাবে তিনি ইংরেজিতে নিজের জীবনের স্মৃতিকথা লিখলেন, তারও এক মজার ইতিহাস আছে। গুলাম রসুল গালওয়ান লাদাখি, উর্দু আর তুর্কী ভাষা বলতে পারতেন গড়গড় করে, জানতেন কাজ চালানোর মতো তিব্বতি আর কাশ্মীরিও। কিন্তু ইংরেজিতে অত সড়গড় ছিলেন না। মার্কিন অ্যাডভেঞ্চার রবার্ট ব্যারেটের সঙ্গে এক অভিযানে বেরিয়ে তার সিরিয়াস ইংরেজি চর্চার শুরু।

রবার্ট ব্যারেটের স্ত্রী ক্যাথরিনই তার আত্মজীবনীর সম্পাদনা করেছেন প্রায় এক যুগ ধরে। ক্যাথরিন ব্যারেট পরে জানিয়েছেন, আমার স্বামীর সঙ্গে গুলাম রসুল গালওয়ানের যখন প্রথম দেখা হয় তখন তিনি বড়জোর দশ-বারোটা ইংরেজি শব্দ জানতেন। কিন্তু ইংরেজিতে লেখার ইচ্ছা ছিল প্রবল। রবার্ট ওর সঙ্গে সব সময় কেটে কেটে, ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতেন যাতে ও শব্দগুলো শিখতে পারে। ওকে পড়ার জন্য দিয়েছিলেন একটা কিং জেমসের বাইবেল আর সপ্তদশ শতাব্দীর ট্র্যাভেলগ। গুলাম রসুল একটানা দশ বছর ধরে নিজের ভাঙা ভাঙা ইংরেজিতেই আত্মজীবনীর নোট নিতেন, আর তারপর ডাকে সেগুলো আমার কাছে আমেরিকায় পাঠিয়ে দিতেন।

প্রথমে পান্ডুলিপিগুলো আবার লেখার জন্য গুলাম রসুলের কাছে ফেরত পাঠাতে হলেও পরে আর তার দরকার হত না – তার নিজস্ব লেখার ভঙ্গীটাই বজায় রাখা হয়েছিল বলে জানিয়েছেন ক্যাথরিন ব্যারেট। অবশেষে বিলেতের কেম্ব্রিজে প্রকাশনা সংস্থা ডাবলিউ হেফার অ্যান্ড সন্স থেকে ১৯২৩ সালে বের হয় সেই আত্মজীবনী সার্ভেন্ট অব সাহিবস আ বুক টু রিড অ্যালাউড।
এখন দিল্লির দ্য ইকোনমিক টাইমস’ পত্রিকায় সাংবাদিকতা করেন রসুল বাইলে, পারিবারিক সম্পর্কে গুলাম রসুল গালওয়ান ছিলেন যার প্রপিতামহ।

সেই রসুল বাইলে বলছিলেন, আজকের লাদাখে পয়সাকড়ি এসেছে পর্যটনের সুবাদে। কিন্তু একদিন লাদাখি যুবকদের জন্য পশ্চিমা অভিযাত্রীদের সঙ্গে বিপজ্জনক অভিযানে বেরিয়ে পড়া ছাড়া কোনও উপার্জনের রাস্তা ছিল না, আর সেখানে সবচেয়ে ঝুঁকির কাজগুলো তাদেরই করতে হত। আমার প্রপিতামহ গুলাম রসুল গুলওয়ানই সেই ধারাটা সূচনা করেন। ফ্রস্টবাইটে তার হাত ও পায়ের অনেকগুলো আঙুল পর্যন্ত খোয়াতে হয়েছিল কিন্তু গালওয়ান উপত্যকার নামকরণের মধ্যে দিয়ে তার স্মৃতি আজও অমলিন রয়ে গেছে! রসুল বাইলে একদিন তার প্রপিতামহের নামে লাদাখে নিজের জমিতে একটা হোটেল চালু করার স্বপ্নও দেখেন। তবে তার চাচা এর মধ্যেই রাস্তার উল্টো দিকে চালু করে দিয়েছেন পর্যটকদের জন্য এক আধুনিক বিশ্রামাগার, গালওয়ান গেস্ট হাউস!

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 12 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক