হোম
রংপুর

চলন্ত ট্রেনের কন্ডেন্সার চুরি,বগি রেখেই ঢাকার পথে পঞ্চগড় এক্সপ্রেস

আব্দুল্লাহ্ আল মামুন,জেলা প্রতিনিধি পঞ্চগড় || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেনের এসি কোচের কনডেন্সার কয়েল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত ‘গ’ নম্বর কোচটি পঞ্চগড় রেলস্টেশনে রেখে ৭৯৪ নম্বর রেক দিয়ে পঞ্চগড় এক্সপ্রেস হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে ট্রেনটি।

বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত কোচটিকে নির্দিষ্ট রেক থেকে আলাদা করে রাখা হয়েছে। একই সঙ্গে কোচটি মেরামত না হওয়া পর্যন্ত ওই রেকে ১৩টির পরিবর্তে ১২টি কোচ নিয়ে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রেনটি চলাচল করবে।

এদিকে ক্ষতিগ্রস্ত কোচটিকে স্পেয়ার (অতিরিক্ত) কোচ হিসেবেও ব্যবহার করা হবে বলে জানা গেছে। সরেজমিনে আরও দেখা যায়, ক্ষতিগ্রস্ত কোচটির ছাদের ওপর কনডেন্সার কয়েলের ঢাকনা উঠে রয়েছে।সংশ্লিষ্টরা জানান, ক্ষতিগ্রস্ত কোচটি ঢাকা থেকে দ্রুতযান এক্সপ্রেসের সঙ্গে আজ সকাল ৭টা ৫৫ মিনিটে পঞ্চগড় রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এর আগে গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসার পর পথিমধ্যেই দায়িত্বপ্রাপ্তরা চুরির বিষয়টি বুঝতে পেরে রেল কর্তৃপক্ষকে অবহিত করেন। কোচটিতে ৭৮টি এসি চেয়ার ছিল। এসি নষ্ট থাকায় ওই কোচের যাত্রীরা কিছুটা দুর্ভোগে পড়েন।

জানা গেছে, এর আগে গত বছরের ১৬ ডিসেম্বর এবং চলতি বছরের ৮ ফেব্রুয়ারি একই ধরনের চুরির ঘটনা ঘটে। গত বুধবারের (১৮ ফেব্রুয়ারি) ঘটনাটি তৃতীয়বারের মতো ঘটল। এদিকে ক্ষতিগ্রস্ত ওই কোচের বিক্রি হওয়া টিকিটের টাকা যাত্রীদের ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন পঞ্চগড় রেলস্টেশনের কর্মকর্তারা।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ইলেকট্রিক ডিপার্টমেন্টের শ্রমিক মনোয়ারুল ইসলাম বলেন, ‘মাঝেমধ্যেই এমন চুরির ঘটনা ঘটছে। জবাব চাওয়ার পর আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে উত্তর দিচ্ছি। এই চুরির ঘটনাগুলো ঢাকা থেকে আসার সময় পথেই হচ্ছে।

পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ইলেকট্রিক অফিসের ইনচার্জ পাভেল মাহমুদ বলেন,ঢাকা থেকে পঞ্চগড়ে আসার সময় ওপর থেকে কেউ সেটি চুরি করে নিয়ে গেছে। এসির কার্যকারিতা কমে গেলে আমাদের দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি বুঝতে পারেন। এসি কোচের জন্য কনডেন্সার কয়েল অতি গুরুত্বপূর্ণ। যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই সেটিকে রেখে কম কোচ নিয়ে ট্রেনটি যাত্রা শুরু করেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, তা জানার জন্য দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের তলব করা হয়েছে।

স্টেশন মাস্টার জাহিদুল ইসলাম জাহিদ বলেন,সকালে ট্রেনটি পঞ্চগড় স্টেশনে প্রবেশ করলে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে একটি কোচ বাতিল ঘোষণা করা হয়। মেসেজে তারা জানিয়েছে, একটি কনডেন্সার কয়েল মিসিং রয়েছে। একই সঙ্গে ওই কোচের টিকিট বিক্রি বন্ধ রাখা হয় এবং যারা আগেই টিকিট কিনেছিলেন, তাদের সমপরিমাণ টাকা ফেরত দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ‘আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ওই রেকে একটি কোচ কম চলাচল করবে। এতে ওই ট্রেনের রাজস্ব আয়ে প্রভাব পড়তে পারে। গ কোচটি যাত্রাপথে শর্ট ট্রিপের ছিল। পঞ্চগড় থেকে ট্রেনের সঙ্গে কোচটি গিয়ে ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর ও পার্বতীপুরে শর্ট ট্রিপ করত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক