হোম
আইন-বিচার

চন্দনাইশে সাংবাদিককে বেধড়ক পিটিয়ে দুতলা থেকে মৃত ভেবে নিক্ষেপ করা দুই প্রধান অভিযুক্ত র‍্যাব-৭ এর জালে ধরা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল,বিশেষ প্রতিনিধিঃ গত ৪ এপ্রিল ২০২৩ ইং তারিখ বিকেল আনুমানিক বিকেল ৩: টার দিকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার স্থানীয় সাংবাদিক আইয়ুব মিয়াজি (৩৪) এর উপর কতিপয় দুস্কৃতিকারী হামলা চালিয়ে পিটিয়ে জখম করত দোতলা হতে নিক্ষেপ করে গুরুতর আহত করে। ভিকটিম আইয়ুব মিয়াজীর দোহাজারী পৌরসভা এলাকায় আর কে প্লাজার দোতলায় একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। গত মঙ্গলবার প্রকাশ্যে তার নিজ প্রতিষ্ঠানে দুবৃত্তরা এ হামলা চালায়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ভিকটিম এবং বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা যায় যে, অবৈধভাবে পাহাড় কাটা নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে আইয়ুব মিয়াজীর ওপর দুর্বৃত্তরা এ হামলা চালায়। পাহাড় কাটার বিষয়ে আইয়ুব মিয়াজী ধারাবাহিকভাবে বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলেন। ভিকটিমের ভাষ্যমতে এসব সংবাদ প্রকাশ হওয়ার পর স্থানীয় ব্যবসায়ী মোঃ আলাউদ্দিন ও মোহাম্মদ ফারুক তাঁকে হুমকি দেন। পরবর্তীতে দোহাজারীর স্টেশন রোডের আরকে প্লাাজায় অবস্থিত তার কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে গত মঙ্গলবার বিকেল আনুমানিক ৩:টার দিকে আলাউদ্দিন, ফারুকসহ ১০ থেকে ১২ জন ব্যক্তি প্রবেশ করেন। তাদের সঙ্গে একজন নারীও ছিলেন। হামলাকারীরা এসে অতর্কিতভাবে আইয়ুব মিয়াজী’কে লাঠিসোঠা, ধারালো দা, হকস্টিক দিয়ে মারধর করা শুরু করেন। একপর্যায়ে তাঁকে দোতলা থেকে ফেলে দিয়ে গুরুতর আহত করে। আইয়ুব মিয়াজী বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরবর্তীতে বর্ণিত সাংবাদিককে দোতলা থেকে ফেলে দেওয়ার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ ঘটনার বিচার দাবি করে স্থানীয় সাংবাদিকরা প্রেসক্লাবে মানববন্ধন করেন। উপরোক্ত ঘটনাটি প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে চন্দনাইশ সহ সারাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানায় ২জন নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন যার মামলা নং ২/৬০ তারিখ ০৫ এপ্রিল ২০২৩ই ধারা ১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩২৬/ ৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০।
র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত হামলার বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করতঃ বর্ণিত হামলার ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বর্ণিত হামলার সাথে জড়িত প্রধান দুই আসামী আলাউদ্দিন এবং ফারুক আইনশৃংখলার বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ঢাকা মহানগরীর কমলাপুর এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে রয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ১০ এপ্রিল ২০২৩ খ্রিঃ তারিখে সকালে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ আলাউদ্দিন (৩৫), পিতা-আব্দুল মোনাফ, সাং দোহাজারী, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম এবং ২। মোঃ ফারুক (২৬), পিতা-আবদুল ছবুর, সাং-পূর্ব দোহাজারী, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত হামলার সাথে জড়িত ছিল বলে অকপটে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় বর্ণিত ঘটনার পর পরই তারা আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে চট্টগ্রাম হতে পালিয়ে ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। সর্বশেষ তারা ঢাকা মহানগরীর কমলাপুর এর টিটি পাড়া রোড এর সর্দারপাড়া কলোনীর একটি ব্যাচেলর মেসে আত্মগোপন করে এবং সেখান হতে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 3 minutes আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 6 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 17 hours আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 17 hours আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 18 hours আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 20 hours আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 21 hours আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 21 hours আগে

শ্রমিকদের কণ্ঠে আজও একই আকুতি আমরা সহানুভূতি চাই না, চাই
জনদুর্ভোগ 21 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক