হোম
অপরাধ

ঘুষ নেওয়ার ভিডিও ভাইল হওয়ার পরও পবা উপজেলার রামচন্দ্রপুর ভূমি কর্মকর্তা কামাল বহাল তবিয়্যতে

পুলক আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:৫৪ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনের বিরুদ্ধে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।অভিযোগ অনুযায়ী, তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, দালালদের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি এবং অবৈধ সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগ রয়েছে।

রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভ‚মি কর্মকর্তা (নায়েব) কামাল হোসেনের নেতৃত্বে একটি শক্তিশালী দালাল সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ ওঠেছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অফিসের প্রতিটি কাজে টাকার খেলা চলছে। নামজারি, খাজনা আদায়, জমির কাগজ যাচাই কিংবা নথিপত্র সংশোধনের মতো কোনো কাজই ঘুষ ছাড়া সম্পন্ন হয় না বলে জানা গেছে।

ভুক্তভোগীরা জানান, সরকারি নির্ধারিত ফি পরিশোধ করার পরও কামাল হোসেনের মনোনীত দালাল চক্র অতিরিক্ত ঘুষ দাবি করে। কেউ প্রতিবাদ করলে তাদের ফাইল মাসের পর মাস আটকে রাখা হয় অথবা ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করে অতিরিক্ত অর্থ আদায়ের ফাঁদে ফেলা হয়। এর ফলে সাধারণ মানুষ চরম হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছেন।
সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, রামচন্দ্রপুর ভ‚মি অফিসের এই অনিয়ম-দুর্নীতি শুধু প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ করছে না, বরং সাধারণ মানুষকে ন্যায়বিচার থেকে বঞ্চিত করছে।

তারা দুর্নীতিবাজ কর্মকর্তা কামাল হোসেনকে দ্রæত অপসারণ ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে ভ‚মি মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলমান রেখেছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।
সাম্প্রতিক সময়ে এই ভ‚মি কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলেও বহাল তবিয়্যতে রয়েছেন ভ‚মি কর্মকর্তা কামাল হোসেন।
কামাল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের রহস্যজনক নীরবতা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশ্নের জন্ম দিয়েছে এবং সুশীল সমাজের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সাধারণ মানুষ এই প্রকাশ্য কেলেঙ্কারির পরেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে আলোচনা-সমালোচনা করছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

ভিডিওর ভিডিও সহ সার্বিক বিষয়ে জানতে চাইলে ভ‚মি কর্মকর্তা কামাল হোসেন ক্ষুদ্ধ হয়ে বলেন, ভিডিও’র বিষয়ে এক-দু মাস আগেই অফিসিয়ালি ফয়সালা হয়ে গেছে। ভিডিও তো ডিলিট হয়ে যাওয়ার কথা। আপনাকে আবার কে ভিডিও দিলো। আপনি ফোন রাখেন বলে তিনি ফোন কেটে দেন।#
এদিকে, ৮০ লাখ টাকা রাজস্ব আত্মসাতের অভিযোগে সাবেক এক ক্যাশিয়ারের বিরুদ্ধে মামলা এবং বিভিন্ন অনিয়মের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করার মতো ঘটনাও ঘটেছে।

পবা উপজেলা ভূমি অফিসের সাবেক নাজির কাম ক্যাশিয়ার কাজেম আলীর বিরুদ্ধে প্রায় ৭৯ লাখ ২৬ হাজার ২৮১ টাকা সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। দুদক জানায়, কাজেম আলী ২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত দায়িত্বে থাকাকালীন ডিসিআরের মাধ্যমে আদায়কৃত রাজস্বের অর্থ ট্রেজারি চালানে টেম্পারিং এবং টাকার অঙ্ক বিকৃত করে এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেন।

নিরীক্ষায় বিষয়টি প্রথম ধরা পড়ার পর দুদকের অনুসন্ধানেও এর প্রমাণ মেলে। এই অভিযোগের ভিত্তিতে ২০২৩ সালের জুলাই মাসে দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 8 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 9 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 9 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক