হোম
নির্বাচিত কলাম

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন

তহমিনা বেগম বিউটি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৫ ৫:০১ অপরাহ্ণ

ফাইল ছবি

গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর সোমবার (১১ আগস্ট ২০২৫) সকাল ১১টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর সভাপতি সাদাকাত আলী খান আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, একজন সাংবাদিককে নৃশংসভাবে হত্যা গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতার জন্য এক গুরুতর হুমকি। এ ধরনের ঘটনা বারবার ঘটলেও অপরাধিদের বিচার না হওয়ায় সাংবাদিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার আমরা এখনো পায়নি। বাংলাদেশে এ পর্যন্ত ৮৭ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন বলেন, সাংবাদিকদের উপর হামলা ও হত্যার ঘটনা বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনগত সুরক্ষা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সহ-সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মো. ফারুক হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস রুপম, দৈনিক উত্তরার চিফ রিপোর্টার ও সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের অর্থ সম্পাদক আব্দুস সালাম, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার শাহ আলম শাহী, নাগরিক টেলিভিশনের দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, দৈনিক আজকের পত্রিকার দিনাজপুর প্রতিনিধি আনিসুল হক সরদার জুয়েল, দৈনিক কালেরকন্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন প্রমূখ।

মানববন্ধনে দৈনিক গণজাগরণের দিনাজপুর প্রতিনিধি মো.ইসমাইল হোসেন সাগর, দৈনিক প্রতিদিনের সংবাদের দিনাজপুর প্রতিনিধি মো. নূর ইসলাম নয়ন, ডেইলি প্রেজেন্ট টাইমের দিনাজপুর প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক আজকের দেশবার্তা ও দৈনিক বায়ান্ন পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মো. ইউসুফ আলী, ফটো সাংবাদিক মো. নূর ইসলাম, দৈনিক বাংলা পত্রিকার দিনাজপুর প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক খোলা কাগজের দিনাজপুর প্রতিনিধি এস এ স্বপন, দৈনিক প্রাণের বাংলাদেশের দিনাজপুর প্রতিনিধি মাসুদুর রহমান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন: এটিএম কামরুজ্জামান।মানববন্ধনে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর (২৯৩৬) এর নেতৃবৃন্দসহ দিনাজপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে ফটো সাংবাদিকে ফাঁসানোর অভিযোগে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ।
আইন-বিচার 2 hours আগে

সুনামগঞ্জে ঐতিহাসিক সীরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত।
ধর্ম ও ইসলাম 3 hours আগে

পঞ্চগড়ে বাংলা টি ও বিসমিল্লাহ টি কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ
অর্থনীতি 22 hours আগে

সিরাজগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও
জাতীয় 22 hours আগে

পঞ্চগড়ে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬১ বস্তা সার জব্দ,২০ হাজার টাকা
অপরাধ 24 hours আগে

নাগরিক ভাবনা : ও ডাক্তার ও ডাক্তার-মানুষ বাঁচানোর শপথ নিয়েছিলেন,
নাগরিক ভাবনা 1 day আগে

বগুড়ায় গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড
অপরাধ 1 day আগে

কুমিল্লার স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনার সাথে প্রেমিক জড়িত।
আইন-বিচার 1 day আগে

আশ্বিনের শেষ বেলায় অঝোর বৃষ্টি, পার্বতীপুরে শীতের আগমনী বার্তা।
রংপুর 3 days আগে

চেয়ারম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালয় ট্রাইব্রেকারে রনচন্ডির জয় ।
খেলাধুলা 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক