হোম
নির্বাচিত কলাম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২০ ৪:১৩ অপরাহ্ণ

ডা. জাফরুল্লাহ বলেছেন স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

দেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বর্তমান সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ, তারা নিজেরা যা মনে করে, তাই করে বলেও উল্লেখ করেন দেশের প্রবীণ এ বুদ্ধিজীবী। আজ বুধবার রাজধানীর ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ বলেন, আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, টোটালি ভেঙে পড়েছে। বর্তমান সরকার সামরিক সরকারের চেয়েও খারাপ। তারা কারো কোনো কথা শুনতে রাজি নয়। নিজেরা যা মনে করছে, তাই করছে। এদিন করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়া বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা গণস্বাস্থ্য নগর হাসপাতালের গণস্বাস্থ্য প্লাজমা সেন্টারে প্লাজমা দেন। এ উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে গণস্বাস্থ্য প্লাজমা সেন্টার।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘তাদের (সরকার) যা মনে হচ্ছে, তারা তাই করছে। কারো কথা তারা শুনতে রাজি নয়। গত মার্চ মাসে আমি বলেছিলাম, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য ভ্যান্টিলেটরের চেয়ে বেশি দরকার অক্সিজেন। কিন্তু খোঁজ নেন, অক্সিজেনের পর্যাপ্ত সাপ্লাই আছে কি না।

তিনি বলেন, আমরা দেখতে পেয়েছি, করোনা রোগীরা সাধারণত অক্সিজেনের জন্য হাসপাতালে ভর্তি হন। কিন্তু অনেকগুলো করোনা সেন্টার তথা হাসপাতাল ও ক্লিনিক অক্সিজেনের এত বেশি দাম নিচ্ছে, যা নিঃসন্দেহে একদম প্রতারণা। এক হাজার লিটার অক্সিজেনের মাত্র ৭০ টাকা খরচ হওয়ার কথা। কিন্তু আমরা কী দেখেছি- অক্সিজেনের জন্য লাখ টাকার বিলও দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের নৈতিক দায়িত্ব হলো- এসবের মূল্য নির্ধারণ করে দেওয়া। এ ছাড়া জনগণকে প্রতারণার শিকার হওয়া থেকে রক্ষা করার কোনো উপায় নেই।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আরও বলেন, অক্সিজেন তো বাতাস থেকে হয়। এটা ফ্রি হওয়া উচিত। অক্সিজেন গঠনের জন্য এটাকে ধরে নিয়ে একটু পিউরিফাই করে নেয়। তার পরই সেটা ব্যবহার করা হয়। প্রতারণা থেকে রেহাই পাওয়া যাবে না, যদি না এটার মূল্য স্থির না করে দেওয়া হয়।জানা যায়, সম্প্রতি রুমিন ফারহানা কোভিড-১৯ আক্রান্ত হন। গত ১২ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তিনি। পরে গত সোমবার গণমাধ্যমকে তিনি জানান, তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর পরই প্লাজমা দেওয়ার সিদ্ধান্ত নেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 14 minutes আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 25 minutes আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 9 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 10 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 10 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক