তহমিনা বেগম,দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ
দিনাজপুরে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতিরেকে)” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে বাস্তবায়িত প্রকল্পের আওতাধীন দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও ছাত্র-ছাত্রীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল , শিক্ষাবৃত্তি বিতরণ এবং গৃহহীন ৫টি পরিবারকে বাড়ি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনাজপুর সদরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি,সাইকেল সহ অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর সদর ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি বলেন সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা প্রসারে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এবং সঠিক প্রক্রিয়ায় এসব সহায়তা প্রকৃত সুফলভোগীদের হাতে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন, যাতায়াতের জন্য বাইসাইকেল এবং শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেন।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন,৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুন্নবী,উপজেলা সমাজসেবা