admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ নভেম্বর, ২০২১ ৭:৩০ অপরাহ্ণ
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ১নভেম্বর সোমবার জাতীয় যুব দিবস পালন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর রাজারহাট। দুপুর ১২ঃ০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে অবমুক্তকরার মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী।

এরপর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার দাস, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ জোবাইদুল কবীর সহ উপস্থিত ছিলেন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||