হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানির স্রোতে ভেসে গেল কৃষক।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২১ ১০:০৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রোকন মিয়া রিপোর্টার উলিপুর কুড়িগ্রামঃ ভারত থেকে আসা পানির চাপে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বদিয়াজ্জামান নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন।বুধবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।নিখোঁজ বদিয়াজ্জামান উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের নগরপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে থেতরাই ইউনিয়নের দড়ি কিশোরপুর এলাকায় সাঁতার কেটে নদী পার হচ্ছিলেন বদিয়াজ্জামান। এ সময় প্রবল স্রোতের তোড়ে তিনি পানিতে তলিয়ে যান। একই সময় প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারে নদীতে ঝাঁপ দিয়ে অনেক খোঁজাখুঁজি করলেও বদিয়াজ্জামানের সন্ধান পাওয়া যায়নি। এ দিকে, প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নিখোঁজের ৪ ঘণ্টা অতিবাহিত হলেও এখন পর্যন্ত ওই কৃষকের কোনো সন্ধান মেলেনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী সরকার দৈনিক অধিকারকে তীব্র স্রোতে কৃষক নিখোঁজের সত্যতা নিশ্চিত করেছেন। ইউপি সদস্যদের বরাতে তিনি বলেন, নিখোঁজ বদিয়াজ্জামান প্রতিদিনের মতো নিজের গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করতে নদী পাড় হয়ে চরাঞ্চলে যান। পরে দুপুরের দিকে ঘাসের বস্তা সাথে নিয়ে নদীতে সাঁতার কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। এ দিকে, সকালের পর থেকে দুপুর পর্যন্ত পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় সাঁতার কেটে নদী অতিক্রমের সময় স্রোতের তোড়ে ডুবে যান তিনি। স্থানীয়দের সহযোগিতায় দুটি নৌকা দিয়ে উদ্ধার অভিযান চলছে বলেও জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সরকার।

এ দিকে, বিষয়টিতে উলিপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী ইনচার্জ আব্বাস আলী জানান, কৃষক নিখোঁজের বিষয়ে আমাদের এখনো জানানো হয়নি। অন্যদিকে, উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, ঘটনাটি এইমাত্র শুনলাম। আবহাওয়া প্রতিকূল থাকায় এখনো ব্যবস্থা নিতে পারিনি।

উল্লেখ্য, গত কয়েক দিনের ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি হঠাৎ করেই স্বাভাবিক তিস্তাকে অশান্ত করে তুলেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ঝুঁকি বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। এরই মধ্যে স্রোতের তোড়ে তিস্তা ব্যারেজ ভেঙে বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 2 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 10 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 11 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 11 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 13 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 14 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 19 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক