হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রামে সবজির মূল্য উর্ধ্বমূখি হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর, ২০২০ ২:৩১ অপরাহ্ণ

কুড়িগ্রামে সবজির মূল্য উর্ধ্বমূখি -এম কে নিউজ বিডি

ফাইল ছবি

কুড়িগ্রামে সবজির মূল্য উর্ধ্বমূখি হওয়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বাইরে থেকে যোগান আসলেও কমছে না নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম। ফলে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের। একদিকে বন্যার তান্ডবে নষ্ট হয়ে গেছে শাকসবজি। অপরদিকে করোনার কারণে প্রায়ই কর্মহীন হয়ে পড়েছে কর্মজীবি মানুষ। এমন পরিস্থিতিতে তিন থেকে চারগুণ মূল্যের পণ্য কিনতে হিমসীম অবস্থা তাদের। চলতি বন্যায় জেলায় ১৭ হাজার হেক্টর ফসলি জমিন বিনস্ট হয়েছে। এরমধ্যে শাকসবজি ৯৫৩ হেক্টর ও মরিচ ২০৫ হেক্টর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় সজবির বাজার লাগামহীন। কাচামরিচ ২০০ টাকা, পিঁয়াজ-৪০ থেকে ৪৫ টাকা, বেগুন ৬০টাকা, আলু ৩৫ থেকে ৪০টাকা, ছোট করলা ১২০টাকা, বড় করলা ১০০টাকা, মুলা এবং লাল শাক ৩০ থেকে ৪০টাকা, কলমির শাক ৩০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মিষ্টি কুমড়া প্রতিপিস ৮০ থেকে ১০০টাকা, চাল কুমড়া প্রতি পিস ৪০ থেকে ৫০টাকা, লাউ প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচাকলা প্রতি হালি ৪০টাকা করে বিক্রি হচ্ছে। অপর দিকে চালের দামও বেড়েছে প্রকার ভেদে কেজি প্রতি তিন থেকে পাঁচ টাকা। খলিলগঞ্জ বাজারে সবজি কিনতে আসা অটোচলাক দেলবর হোসেন জানান, অর্ধেক বেলায় অটো চালায়া কামাই হইচে ১৯৫ টাকা। এককেজি বেগুনের দাম চায় ৭০ টেকা। করলা ১০০টাকা, মরিচ ৩২০ টাকা। কামাই করি যদি বাজার করবের না পাই। তাহলে অন্য মানুষ বাঁচপে কি করি। তিনি আরও জানান, নি¤ œমধ্যবিত্ত পরিবার গুলোর এখন ডাল ও ডিমই ভরসা।

ব্যবসায়ী বাহারুল আলম জানান, এমনিতেই বাজারে সব ধরণের সবজির সরবরাহ নাই। তার উপর তিনগুণ থেকে চারগুণ মূল্যে বিক্রি হচ্ছে জিনিষপত্র। এখন এক কেজির জায়গায় আড়াইশ’ গ্রাম সবজি বাড়িতে নিয়ে যেতে হচ্ছে। অপর ক্রেতা হায়দার আলী জানান, বাজারগুলোতে কোন মনিটরিং ব্যবস্থা না থাকায় ইচ্ছেমত দাম হাকাচ্ছে খুচড়া বিক্রেতারা। মূল বাজার থেকে বাইরের বাজারগুলোতে একই পন্য দশ থেকে পনের টাকা বেশি দামে বিক্রি করছে। কুড়িগ্রাম জিয়া বাজারের সবজি বিক্রেতা নাদের আলী জানান, বন্যায় কুড়িগ্রামের অধিকাংশ সবজির আবাদ নষ্ট হয়ে যাওয়ায় জেলার বাইরে থেকে অধিক মূল্যে সবজি আনতে হচ্ছে। ফলে মূল্য বেড়ে গেছে।

কাঁঠালবাড়ির সবজি চাষী ফাকের আলী জানান, একবিঘা উঁচু জমিতে লাউ, করলা আবাদ করেছিলাম। বন্যার পানিতে না ডুবলেও বৃষ্টিতে প্রচুর ক্ষতি হয়েছে। এত করলা নষ্ট হয়ে গেছে। লাউয়ের ফলন কিছুটা হলেও আসল মুলধন উঠবে না। বর্তমানে তিনি প্রতিপিস লাউ ক্ষেত থেকে ৪০টাকায় বিক্রি করছেন। বিষয়টি নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু জানান, কুড়িগ্রামের সবজির আধার খ্যাত রাজারহাট উপজেলার ছিনাই, সদর উপজেলার কাঁঠালবাড়ি ও মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড়সহ অন্যান্য এলাকায় বন্যা ও অতিবৃষ্টির কারণে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়। এর প্রভাব বাজারে পড়েছে। এরফলে নিম্ন আয়ের মানুষের পক্ষে সবজি কিনে খাওয়া এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। যদিও রংপুর, বগুড়া ও চাঁপাই নবাবগঞ্জ থেকে থেকে সবজির যোগান আসছে সংশ্লিষ্ট বিভাগগুলোর তলিয়ে দেখা উচিৎ মার্কেটে দ্রব্যমূল্যের এমন তারতম্য কেন হচ্ছে। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার সহকারি পরিচালক মোস্তাফিজার রহমান জানান, আমরা অভিযোগ পেলেই বাজারগুলোতে মনিটরিং করি। এছাড়াও দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিতভাবে ক্রেতা, বিক্রেতা ও বাজার কমিটির সাথে আলোচনা করি। এ ব্যাপারে আমরা সবার পরামর্শ কাজে লাগাচ্ছি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 hour আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 hour আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 3 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 4 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 10 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 22 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 23 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক