হোম
নির্বাচিত কলাম

কুড়িগ্রাম রাজারহাটে বহুল আলোচিত চাকিরপশার বিলের খনন কাজের শুভ উদ্বোধন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২১ ১১:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ রাজারহাটে মঙ্গলবার বিকেল ৪ঃ০০ঘটিকায় রাজারহাটে বহুল আলোচিত চাকিরপশার বিলের খনন কাজের উদ্বোধন করেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী। সরেজমিনে গিয়ে জানা যায় রিভারাইন পিপলস ও গন কমিটির দীর্ঘ চার বছর ধরে চাকিরপশার বিলের অবৈধ দখলদারমুক্ত ও খাল খননের দাবীতে আন্দোলন করে আসছে। তাদের দাবীর প্রেক্ষিতে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী বি আর ডি সি কৃষি অধিদপ্তর বরাবর আবেদন করেন।কৃষি অধিদপ্তর উপজেলা চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে ১৬ লক্ষ টাকা ব্যয়ে ২ কিঃমি নদী খননের কাজ আনছারী কন্সট্রাশন ও রাফি বিল্ডার কে টেন্ডারের মাধ্যমে প্রদান করেন। আনছারী কন্সট্রাকশনের ম্যানেজার বলেন আমরা রাফি বিল্ডারের সাথে যৌথভাবে চাকিরপশার নদীর ইটাকুড়ি হতে নাফাডাঙ্গা ব্রিজ পর্যন্ত দুই কিঃমিঃ খনন কাজ শুরু করলাম।

পর্যায়ক্রমে চাকিরপশার বিল খনন করা হবে। চাকিরপশার নদীর দখলমুক্ত ও খনন আন্দোলনের নদী রক্ষা কমিটির সম্ননয়ক ড.তুহিন ওয়াদুদ বলেন চাকিরপশার বিলের এই জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা আমরা প্রায় চার বছর থেকে আন্দোলন করে আসছি অবশেষে আজ সফল। চাকিরপশার নদীর খনন কাজের মধ্য দিয়ে এই এলাকার মানুষের স্বপ্ন আজ পূরন হতে চলেছে। তিনি আরও বলেন চাকিরপশার বিলের স্বাভাবিক যে স্রোতের গতিধারা ছিলো তা দখলদার বাহিনী পুকুর খনন করে ও নদী সংলগ্ন ব্রিজের সামনে ঘের দিয়ে স্রোতের সেই গতি প্রবাহ বন্ধ করে দিয়েছিলো, যার ফলে অতি বৃষ্টির ফলে হাজার হাজার একর জমির ফসল তলিয়ে যেত। কৃষকদের বিপুল পরিমান ফসল নষ্টের সম্মুখীন হতে হতো। কিন্তু আজকের এই খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে কৃষকদের সেই দীর্ঘদিনের চাওয়া পাওয়া পুরন হতে যাচ্ছে। এর চেয়ে খুশির আর কি হতে পারে। গন কমিটির আরেক নেতা হামিদুল ইসলাম আনন্দ প্রকাশ করে বলেন আজ আমি ভীষণ খুশি কৃষকদের জন্য আমাদের দীর্ঘদিনের আন্দোলন আজ সফল হয়েছে। বিআরডিসির নির্বাহী প্রকৌশলী হোসাইন মুহাম্মদ আলতাব লালমনিরহাট বলেন রাজারহাট উপজেলা পরিষদ বিআরডিসির মাধ্যমে কৃষি অধিদপ্তরে আবেদন করলে ২কিঃমিঃ চাকিরপশার নদী খননের জন্য ১৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।

চাকিরপশার বিল খনন কাজের উদ্বোধন করে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী বলেন রাজারহাট উপজেলা একটি কৃষি বান্ধব উপজেলা। জলাবন্ধতা একটি বড় সমস্যা। এই বিল খননের মধ্য দিয়ে কৃষকদের সেই জলাবদ্ধতা দূর হবে। আশা করি বেশি পরিমাণ ধান উৎপাদন হবে যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম মন্ডল সাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক সুমন কুমার রায়, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ উপস্থিত ছিলেন শতাধিক এলাকাবাসী।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 22 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 23 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 24 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 24 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 1 day আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক