admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২১ ১০:০৩ পূর্বাহ্ণ
কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা মন্ত্রণালয়ের জরুরি ঘোষণা। কুমিল্লায় পবিত্র কুরআন মজিদ অবমাননার ঘটনায় একটি জরুরি ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এতে ঘটনাটি সম্পর্কে দৃষ্টি আকর্ষিত হয়েছে জানিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলায় না জড়ানো এবং দোষীদের আইনের আওতায় আনার কথা জানানো হয়েছে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো ওই ঘোষণায় বলা হয়েছে, সর্ব সাধারনের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কুমিল্লায় পবিত্র কুরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে।
খবরটি খতিয়ে দেখার জন্য ইতো মধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। এতে আরও বলা হয়, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এ ঘটনার সাথে জড়িত থাকুক, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না। সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধও করেছেন ধর্ম প্রতিমন্ত্রী।