ইব্রাহিম আলম সবুজ, কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬ ১১:৫৩ অপরাহ্ণ
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা গাছ কাটার প্রতিবাদ করায় বসতবাড়িতে ঢুকে ভাঙচুর করে মারধরে ঘটনায় একজন আহত হয়েছেন। আহত ব্যক্তি কৃঞ্চপদ রায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
বৃহস্পতিবার ৬ আগস্ট রাজারহাট সদর ইউনিয়নের কিসামত পুনকর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতের ভাবি স্বপ্না রানী বাদী হয়ে, শ্রী ভবতরন রায়,নারায়ন চন্দ্র,নিমাই চন্দ্র, উত্তম চন্দ্রসহ ১২জনকে আসামিকে করে রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা গেছে,গত ২৭ জুলাই সরকারি রাস্তার পাশের কয়েকটি গাছ বিক্রি করেন বিবাদীরা।
নিয়মবহির্ভূত সরকারি রাস্তার গাছ কাটার প্রতিবাদ করায় বিবাদীদের সংঘবদ্ধ আক্রমণে কৃঞ্চপদ রায় আহত হয়।
এ বিষয়ে রাজারহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন,আমি অভিযোগ পাইনি,অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।