রতি কান্ত রায়,কুড়িগ্রাম প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদকের করালগ্রাস থেকে তরুণ ও যুব সমাজকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় এনে দৃ্ষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছন এলাকাবাসী।
সোমরার (৩ আগষ্ট) দুপুরে উপজেলার তিলাই ইউনিয়নের তিলাই হাই স্কুল মোড়ে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান, সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল হক শাহিন শিকদার, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ইয়াছিন, এনসিপি’র উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ, তিলাই ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, তিলাই ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব ওসমান গনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান হাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল বাতেন বাবলা, আয়োজক কমিটির সদস্য ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাহিদ হাসান নিবিড় ।
বক্তারা বলেন, মাদক সংশ্লিষ্টদের বিষয়ে কোনো ছাড় নয়। মাদকের করালগ্রাস থেকে ছাত্র ও যুব সমাজকে রক্ষা করতে চাইলে, যেকোনো মূল্যে তাদেরকে দমন করতে হবে। এ ব্যাপারে প্রশাসনের পাশাপাশি সবাইকে সজাগ থাকতে হবে। যারা মাদক সংশ্লিষ্টদের পক্ষে দাঁড়াবে তাদেরকে সহ মাদক কারবারিদের সামাজিকভাবে বয়কট করতে হবে।