হোম
আন্তর্জাতিক

করোনাভাইরাসের সংক্রমণ চিকিৎসায় আশা দেখাতে পারে ৪০ পয়সার অ্যান্টাসিড

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ মে, ২০২০ ৩:১৯ পূর্বাহ্ণ

famotidin-pebcid-mknewsbd

ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণে টালমাটাল বিশ্ব। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় মানুষকে বাঁচাতে ওষুধ বা প্রতিষেধক হন্যেয় হয়ে চেষ্টা চালাচ্ছেন বিশ্বের গবেষকরা। ইতোমধ্যে বেশ কিছু প্রতিষেধক নিয়ে গবেষণা শুরু হয়েছে। এর মধ্যে কয়েকটি ওষুধে ভালো ফলাফল পাওয়ার দাবি করেছেন সংশ্লিষ্টরা। কিন্তু চূড়ান্তে সিদ্ধান্তে কেউ আসতে পারেননি। এই অবস্থায় কিছু বিজ্ঞানী মনে করছেন, কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসায় আশার আলো দেখাতে পারে মাত্র ৪০ পয়সা দামের অ্যান্টাসিড। করোনার চিকিৎসায় আশা জাগাতে পারে ফ্যামোটিডিন অ্যান্টাসিড নিউইয়র্কে করোনা রোগীদের ওপর পরিচালিত গবেষণায় অ্যান্টাসিড ফ্যামোসিড (Famocid) ওষুধের ক্লিনিক্যাল ট্রায়ালে ভালো ফল পাওয়ার দাবি করেছেন সংশ্লিষ্টরা। চীনেও ওষুধটির ট্রায়াল চলছে বলে জানা গেছে।

এদিকে, ভারত সরকারও করোনা মোকাবেলায় ওষুধটির ব্যবহার নিয়ে আলোচনা করেছে। দেশটিতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় ফ্যামোসিড। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, দেশটির জনৌষধি পরিযোজনা এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে (NPPA) এই ওষুধের গুণমান পরীক্ষা ও উৎপাদন বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ফ্যামোটিডিনের উৎপাদন ও করোনা চিকিৎসায় এই ওষুধের ট্রায়াল কীভাবে হতে পারে সেই বিষয়ে ইতোমধ্যেই একটি জরুরি বৈঠক করেছেন ভারতের কেন্দ্রীয় সার ও রসায়ন মন্ত্রী মনসুখ মান্ডভিয়া।

এক সরকারি কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, অন্যান্য দেশে করোনা রোগীদের ওপর ফ্যামোটিডিনের সুফল জানার পরই ওষুধটির স্টক বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে মনে হচ্ছে, আগামী দিনে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের মতো ফ্যামোটিডিনের চাহিদাও বেড়ে যাবে।

নানা ব্র্যান্ড নামে বিক্রি হয় এই ওষুধটি। যেমন- ভারতে এটি ফ্যামোসিড, মার্কিন যুক্তরাষ্ট্রে পেপসিড নামে প্রচলিত। ভারতে এর দাম মাত্র ৪০ পয়সা। গ্যাস, চুকা ঢেঁকুরের সমস্যা সারাতে ব্যবহৃত এ ওষুধটি পেপটিক আলসার, বুকজ্বালা, পেট ব্যথা, খাদ্যনালীর ঘা বা সংক্রমণজনিত রোগ সারাতেও কাজে আসে। করোনার চিকিৎসায় আশা জাগাতে পারে ফ্যামোটিডিন অ্যান্টাসিড

করোনায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে যেহেতু খাদ্যনালীর রোগ, পেট ব্যথা, অম্বল ও বমিবমিভাবের মতো উপসর্গও দেখা যাচ্ছে, তাই ফ্যামোটিডিন এক্ষেত্রে কাজ করতে পারে বলেই আশা বিশেষজ্ঞদের। তারা বলেছেন, ফ্যামোটিডিনের পার্শ্বপ্রতিক্রিয়া আছে, তবে তা হাইড্রক্সিক্লোরোকুইনের মতো মারাত্মক নয়। মাথা ব্যথা, পেট খারাপের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়, তবে সেটা রোগীর শারীরিক অবস্থা ও ওষুধের ডোজের ওপর নির্ভর করে। ফ্যামোটিডিন ওষুধের সুফলের কথা প্রথম জানিয়েছিল চীন। কোভিড-১৯ এর উৎপত্তিস্থল দেশটির উহানের হাসপাতালে প্রবীণ রোগীদের চিকিৎসায় এই অ্যান্টাসিড ওষুধটি ভালো কাজ করেছে বলে জানানো হয়। এ নিয়ে গত ২৬ এপ্রিল সায়েন্স ম্যাগাজিন জার্নালের একটি রিপোর্ট প্রকাশ হয়।

সেখানে চীনের চিকিৎসক ও গবেষকরা দাবি করেন, যেসব রোগীকে ফ্যামোটিডিন দেওয়া হয়েছিল তাদের মৃত্যুহার ১৪ শতাংশ। আর যাদের ওষুধটি দেওয়া হয়নি তাদের মধ্যে মৃত্যুহার ছিল প্রায় ২৭ শতাংশ। তবে সংশ্লিষ্ট গবেষকরা বলছেন, বিস্তারিত গবেষণার আগে ওষুধটি প্রয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া যাবে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 9 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 13 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 16 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 20 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 20 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক