হোম
আন্তর্জাতিক

কন্যাকে নিয়ে দেশের বাড়িতে ফেরা হল না শরফুদ্দীনের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২০ ৫:৩৭ পূর্বাহ্ণ

India-Airbus-Accident-mknewsbd

ফাইল ছবি

কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় নিহত ১৮। দুবাই থেকে রওনা হয়ে সপরিবারে বিমানের ভেতরে শরফুদ্দীন। দুবাই থেকে বিমানে ওঠার ঠিক আগে শরফুদ্দীন সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়ে ছিলেন যে আর ঘণ্টা পাঁচেক পরেই তারা দেশে ফিরছেন। পাঁচ ঘণ্টা পর শুক্রবার রাতে তাদের বিমান দেশের মাটি ছুঁল বটে, কিন্তু তার আর বাড়ি ফেরা হল না।

কোঝিকোড বিমান দুর্ঘটনায় নিহত ১৮ জনের মধ্যে শরফুদ্দীনও রয়েছেন। ওর স্ত্রী আমিনা বারবার জিজ্ঞাসা করছে স্বামীর কথা। কিন্তু আমরা কিছু জানাই নি ওকে এখনও। আমিনার দুটো হাত আর দুই পায়ে চোট আছে। সকালে ওর অপারেশন হয়েছে। ওদিকে ওদের আড়াই বছরের মেয়ে ফাতিমা তো কিছুই বুঝতে পারছে না। ওর মাথায় রক্ত জমাট বেঁধে আছে। সকালে বাচ্চারও অপারেশন হয়েছে, ধরা গলায় সংবাদ মাধ্যমকে বলছিলেন আমিনার চাচা হানি হাসান।

কালিকট মেডিক্যাল কলেজে অপারেশনের পরে মেয়ের এখন সুস্থ আছে জানলেও আরেকটি হাসপাতালের আইসিইউতে থাকা আমিনা এটা জানেন না যে তার স্বামী আর নেই।অবতরণের সময় বিমানটি ভেঙে দু’টুকরো হয়ে যায়। যে বিমানে তারা দেশে ফিরছিলেন, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সেই বিমানে ১৮৪ জনই ফিরছিলেন দুবাই থেকে। এদের কেউ যেমন সেখানে বেড়াতে গিয়ে মার্চ মাস থেকে শুরু হওয়া লকডাউনের কারণে দেশে ফিরতে পারেন নি, তেমনই অনেকে মহামারির কারণে দুবাইতে কাজ হারিয়ে মরিয়া হয়েছিলেন দেশে ফেরার জন্য।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস যে যাত্রী তালিকা প্রকাশ করেছে, তা বিশ্লেষণ করে স্থানীয় সংবাদদাতারা বলছেন, ২৬ জন যাত্রী ছিলেন ওই বিমানে, যারা কাজ হারিয়েছিলেন আর ২৮ জনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। বেড়াতে গিয়ে দুবাইতে আটকা পড়েছিলেন ৫৪ জন আর ছয় জন ভারতে ফিরছিলেন চিকিৎসা করাতে। তিনজন এমন যাত্রীও ছিলেন, যারা বিয়ে করতে দেশে আসছিলেন।

শরফুদ্দীনের মতোই দেশের মাটি ছুঁয়েও বাড়ি ফেরা হয় নি কোঝিকোডের পাশের জেলা মাল্লাপুরমের বাসিন্দা সুধীর বারিয়াথের। যে ২৬ জন যাত্রী দুবাইতে কাজ হারানোর পরে অনেক চেষ্টা করে দেশে ফিরছিলেন, মি. বারিয়াথও তাদেরই একজন। ছেচল্লিশ বছর-বয়সী সুধীর বারিয়াথ দুবাইতে একটি বহুজাতিক সংস্থায় অ্যাকাউন্টস ম্যানেজার ছিলেন। কিন্তু করোনা মহামারিতে কাজ হারান তিনি। তার কাকা করুণাকরণ বারিয়াথ হাসপাতালের সামনে আত্মীয় পরিজনদের সঙ্গেই অপেক্ষা করছিলেন ভাইপোর মৃতদেহ নেওয়ার জন্য। সেখানেই তার সঙ্গে কথা বলেন স্থানীয় সাংবাদিক মুহম্মদ সাবিথ।

কিন্তু দুর্ঘটনায় নিহত যাত্রীদের মধ্যে যে একজনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে, সুধীর বারিয়াথই সেই যাত্রী।দুবাইতে বেড়াতে গিয়ে আটকা পড়েছিলেন, এমন একজন যাত্রী ৪৬ বছর বয়সী জয়ামোল যোসেফ নামের এক নারী। কোঝিকোডের বাসিন্দা কয়েকজন পারিবারিক বন্ধু, যারা দুবাইতে থাকেন, তাদের কাছেই গিয়েছিলেন জয়ামোল। ফেরার টিকিট ছিল মার্চের শেষ দিকে।

কিন্তু তখন ভারতে লকডাউন শুরু হয়ে যাওয়ায় গত কয়েক মাস বন্ধুদের বাড়িতেই থেকে গিয়েছিলেন জয়ামোল।তাকে বিমানবন্দরে ছেড়ে আসতে সপরিবারে গিয়েছিলেন সাদিক মুহম্মদ – মিস.যোসেফের পারিবারিক বন্ধু। ও ফোনটা চালু করেছিল দুর্ঘটনার ঠিক পরেই। তখনই ফোন করে খবরটা দেয়। বলছিল বিমানের চাকাটা মাটি ছুঁয়েই আবারও ওপরে উঠতে শুরু করে। সব যাত্রীরা ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। ভয়ে কাঁদছিল। কয়েক মুহূর্তের মধ্যেই আবারও ল্যান্ড করে। কিন্তু জয়ামোল বুঝতে পেরেছিল যে বিমানটা পাহাড় থেকে নীচে পড়ে গেছে। আমাদের সৌভাগ্য যে ওর বিশেষ চোট লাগে নি। নাকে একটু চোট পেয়েছে শুধু সংবাদ মাধ্যমকে বলছিলেন মি. সাদিক। মিস, যোসেফের ফোনটা চালু হয়েছিল বলে বিমান থেকেই অনেক যাত্রী নিজেদের পরিবার পরিজনকে খবর পাঠান।

তবে ২৬ বছর বয়সী আফজাল পারা এখন নিজেকে সৌভাগ্যবান মনে করছেন।ফ্লাইট IX 1134 এ যাত্রী ছিল ১৮৪ জন আর ক্রু ছিল ৬ জন। বিমানযাত্রীদের তালিকায় তার নামও ছিল। দুবাইতে তার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জানা যায় যে তিনি বিমান ধরতেই পারেন নি। ফোনে তার এক বন্ধু শামিল মুহম্মদ জানাচ্ছিলেন, ওর ভিসা শেষ হয়ে গিয়েছিল। ৫০০ দিরহাম ফাইন করেছিল ওকে। ওর কাজ ছিল না। তাই ফাইন দিতে পারে নি। তার ফলে বিমানবন্দরে পৌঁছতেই পারে নি।

দুর্ঘটনায় বিমানটির চালক দীপক শাঠে এবং সহ-চালক অখিলেশ শর্মাও নিহত হয়েছেন।কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, মি. শাঠে একজন অতি অভিজ্ঞ পাইলট ছিলেন। ১০,০০০ ঘণ্টারও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা ছিল তার। এয়ার ইন্ডিয়ায় চাকরি নেয়ার আগে তিনি ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ছিলেন। ওদিকে হিন্দুস্তান টাইমস পত্রিকা জানিয়েছে যে সহকারি চালক অখিলেশ শর্মা যে দুর্ঘটনায় নিহত, সেকথা তার আত্মীয়রা মি. শর্মার স্ত্রীকে এখনও জানান নি। মি. শর্মার ভাইকে উদ্ধৃত করে হিন্দুস্তান টাইমস লিখেছে যে তার স্ত্রীর দিন পনেরোর মধ্যে সন্তানের জন্ম দেয়ার কথা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 40 minutes আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 20 hours আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 20 hours আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 1 day আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক