হোম
দুর্ঘটনা

কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে মারা গেলো এক পরিবারের পাঁচটি শিশু।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পাহাড় ধসে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে। এরা সবাই শিশু।

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী বলছেন, বুধবার ভোররাত একটা থেকে দুইটার মধ্যে এ ঘটনা ঘটেছে।
মি. চৌধুরী বলেন, হ্নীলা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে বসবাসকারী ওই পরিবারের শুধু বাবা-মা জীবিত আছেন এখন। টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এর আগে মঙ্গলবারও, কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি ১০ নম্বর রোহিঙ্গা শিবিরে পাহাড় ধসে অন্তত পাঁচ জন মারা যায়। তারাও সবাই শিশু। গত দু’দিন ধরে সেখানেও অতিমাত্রায় বৃষ্টিপাত হচ্ছে।

সতর্কবার্তা কানে নেয়নি নিহতদের পরিবার পারভেজ চৌধুরী বলেন, ওই এলাকায় টানা কয়েক দিন ধরে বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের বাড়ি-ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। তিনি বলেন, যে পরিবারের ৫ শিশু নিহত হয়েছে তাদেরকেও আশ্রয়কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তারা রাজি হয়নি। তাদের পরিবারকেও স্বেচ্ছাসেবীরা বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু রাজি হয়নি। এটাই দুঃখজনক।

মি. চৌধুরী বলেন, পাহাড় ধসের আশংকায় এরইমধ্যে আশ্রয়কেন্দ্রে ছয় থেকে সাতশ মানুষ রয়েছেন। এদের মধ্যে অনেককেই জোর করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে বলেও উল্লেখ করেন। তার মতে, টেকনাফের বিভিন্ন এলাকায় মৌসুমি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের ঘটনা প্রায়ই ঘটে থাকে। স্থানীয়দের এ বিষয়ে সতর্ক করা হলেও তাদের অনেক সময় আশ্রয় কেন্দ্রে আনা সম্ভব হয় না। এর আগে ২০১৮ সালে বেসরকারি একটি সংস্থা জেলা উপকূলীয় পল্লী উন্নয়ন পরিষদ জানিয়েছিল যে, কক্স বাজারের বিভিন্ন এলাকায় প্রায় আড়াই লাখ পরিবার পাহাড়-ধসের ঝুঁকির মধ্যে রয়েছে। জেলাটির মোট আটটি উপজেলায় পাহাড় ধসের ঝুঁকি সবচেয়ে বেশি বলেও জানানো হয়েছিল। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকোরিয়া ও পেকুয়া।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 3 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক