হোম
আইন-বিচার

কক্সবাজারের টেকনাফ থেকে ৫০ হাজার ইয়াবা ও ২ টি অস্ত্রসহ আটক-২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ জুন, ২০২৩ ৮:৪৭ অপরাহ্ণ

ফাইল ছবি

এম ডি বাবুল,বিশেষ প্রতিনিধি কক্সবাজারঃ কক্সবাজার জেলার টেকনাফের জাফর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, কাতুর্জ ও ৫০,০০০ পিস ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সর্দার নুর কামাল ও এক সহযোগী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার ৩১ মে ২০২৩ অনুমান ০১.৪৫ মিনিটের সময় র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের জাফর মার্কেট নামক বাজারের ‘মা মেডিকো’ ঔষধের দোকানের সামনে টেকনাফ টু কক্সবাজারগামী রাস্তার উত্তর-পশ্চিম পাশে পাঁকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাসহ অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ের দুইজন ব্যক্তি র‌্যাবের অভিযানের বিষয়টি বুঝতে পেরে কৌশলে উক্ত স্থান থেকে পালানোর চেষ্টাকালে র‌্যাবের আভিযানিক দল তাদেরকে আটক করতে সক্ষম হয়। উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও সাথে থাকা ব্যাগ এবং বস্তা তল্লাশী করে তাদের হেফাজত হতে সর্বমোট ০২টি ওয়ান শুটারগান, ০৩ রাউন্ড তাজা কার্তুজ, ০২টি গুলির খোসা এবং ৫০,০০০ (পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়ের বিস্তারিত পরিচয় ১। নূর কামাল প্রঃ মোঃ সলিম (২২) (এফডিএমএন), পিতা-আবুল কালাম, সাং-মোছনী নয়াপাড়া রেজিঃ ক্যাম্প, রুম নং-৫৪১, ক্যাম্প-২৬, ব্লক-আই এবং ২। মোঃ ইসমাইল (২১), পিতা-মৃত নাজির আহমদ, সাং-উত্তর জাদিমুড়া (ব্রিটিশ পাড়া), ওয়ার্ড নং-০৯, ইউনিয়ন-হ্নীলা, উভয় থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বলে জানা যায়।

ধৃত নূর কামাল প্রঃ মোঃ সলিম জানায়, সে একজন এফডিএমএন নাগরিক এবং কুখ্যাত ডাকাত সর্দার। সে টেকনাফের পাহাড় কেন্দ্রিক অপহরণের মূলহোতা এবং গড়ে তুলে ভয়ংকর কিশোর গ্যাং। তারা মাদক সেবন, কেনাবেচা, অপহরণ, সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন ও ধর্ষণসহ ইত্যাদি অপকর্মের সাথে জড়িত ছিল। ধৃত নূর কামাল প্রঃ মোঃ সলিম ও তার সহযোগীরা অস্ত্রের মুখে সাধারণ রোহিঙ্গা নাগরিক ও স্থানীয় বাঙালীদের জিম্মি করাসহ রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতো বলে জানা যায়।

আরো জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে বিভিন্ন পন্থা অবলম্বন করে নানা রকম অপরাধমূলক কার্যক্রমের পাশাপাশি ইয়াবা ও অন্যান্য মাদকের বড় চালান অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফে নিয়ে আসে। পরবর্তীতে অত্যন্ত কৌশলে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে মর্মে জানা যায়। অদ্য উপরোল্লিখিত অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ কুখ্যাত ডাকাত সর্দার নুর কামাল ও তার সহযোগী মোঃ ইসমাইল র‌্যাবের আভিযানিক দলের কাছে ধৃত হয়। উদ্ধারকৃত অস্ত্র, কার্তুজ ও ইয়াবাসহ ধৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 3 hours আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 5 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 17 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 22 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 24 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক