হোম
ঢাকা

উপজেলা পর্যায়ে টিকা প্রদানে সর্বোচ্চ সাভারে ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি, ২০২২ ১১:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু ,স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে টিকাদান কার্যক্রমের এক বছর পূর্তি হলো আজ সোমবার (৭ ফেব্রুয়ারি)। এই এক বছরে দেশের ৫৭ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে। ঢাকা জেলার সাভার উপজেলায় এই এক বছরে ১০ লক্ষাধিক টিকা প্রদান করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ টিকা প্রদানের অনন্য মাইলফলক অর্জন করেছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

সোমবার (৭ ফেব্রুয়ারি) করোনার ভ্যাক্সিন প্রদানের বর্ষপূর্তি অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা।এ উপলক্ষে সোমবার সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাক্সিনেশন কার্যক্রমের বর্ষপূর্তি উদযাপন অনু্ষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা এবং স্টাফগণ।
ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বলেন,আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। আরও ধন্যবাদ জানাই সাভার উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং আমাদের মাননীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহোদয়, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ সাভারবাসী সকলের প্রতি।

কারণ সকলের আন্তরিকতার কারণেই আজকে আমাদের এই মাইলফলক দশ লক্ষাধিক টিকা দিতে পেরেছি। আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি তবে যেকোনো অতিমারি ও মহামারি মোকাবেলা করতে পারবো এবং ভবিষ্যতে আমরা আরও সচেষ্ট থাকবো যেন প্রত্যেক সাভারবাসীকে এই ভ্যাক্সিনের আওতায় আনতে পারি। উল্লেখ্য, এ পর্যন্ত সাভারে মোট ৫ লাখ ৭০ হাজার ৬৬১ জন পুরুষকে ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। এর ভেতরে অ্যাস্ট্রাজেনেকা ২,৭২,৩৬০ ডোজ, সিনোফার্ম ২,৪৮,৯১২ ডোজ, ফাইজার ৪১,৮৭৯ ডোজ, মডার্না ৩৫৪৫ ডোজ এবং সিনোভ্যাক ৩৯৬৫ ডোজ ব্যবহৃত হয়েছে।

এ ছাড়াও মোট ৪ লাখ ৩৭ হাজার ৯৪৪ জন নারীকে করোনার ভ্যাক্সিন প্রদান করা হয়েছে। যার ভেতরে অ্যাস্ট্রাজেনেকা ২,০৫,০৪৯ ডোজ, সিনোফার্ম ১,৮৬,৮২৯ ডোজ, ফাইজার ৪৩,৩৫৮ ডোজ, মডার্না ১১৫ ডোজ এবং সিনোভ্যাক ২৫৯৩ ডোজ ব্যবহৃত হয়েছে। এ উপজেলায় মোট ১৭,৬৯৮ ডোজ বুস্টার টিকা ইতোমধ্যে প্রদান করা হয়েছে। এর ভেতরে অ্যাস্ট্রাজেনেকা ১৪,০৩৮ ডোজ এবং মডার্নার ৩৬৮০ ডোজ ব্যবহৃত হয়েছে। মোট ভ্যাক্সিন গ্রহণ করা হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ৪৮৩ ডোজ এবং এর থেকে ১০ লাখ ১০ হাজার ৫৫৪ ডোজ ভ্যাক্সিন ইতোমধ্যে প্রদান করা হয়েছে। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৬৭ হাজার ৯২৯ ডোজ ভ্যাক্সিন মওজুদ রয়েছে। তিনি আরো বলেন এখনো যারা টিকা প্রদান করেননি তারা সাভার স্বাস্থ্য কমপ্লেক্সের যোগাযোগ করে টিকা গ্রহণ করুন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 4 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 18 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 18 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 18 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক