হোম
খেলাধুলা

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোতে কারা এগিয়ে?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৪ জুন, ২০২১ ৭:২৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইউরোর শেষ ষোলোতে কারা এগিয়ে? পর্তুগাল বনাম বেলজিয়াম, ইংল্যান্ড বনাম জার্মানি। ইউরো চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্ব শেষ। ১১ই জুন থেকে দারুণ ফুটবলের পসরা সাজিয়ে ইউরোপীয় দলগুলো জায়গা করে নিয়েছে শেষ ১৬তে। স্পোর্ট ও ফুটবলের বিশ্লেষকরা টুর্নামেন্ট শুরুর আগে প্রথম পর্ব পার করার সম্ভাব্য যে দলগুলোর কথা বলেছিলেন, সেসব দলই নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। ইতোমধ্যে শেষ ১৬ তে যেসব দল মুখোমুখি হবে তার সূচিও নিশ্চিত হয়ে গেছে।

শেষ-১৬ এর ম্যাচগুলোঃ

ওয়েলস বনাম ডেনমার্ক, ২৬শে জুন রাত ১০ টা

ইতালি বনাম অস্ট্রিয়া, ২৭শে জুন রাত ১টা

নেদারল্যান্ডস বনাম চেক রিপাবলিক, ২৭শে জুন, রাত ১০ টা

বেলজিয়াম বনাম পর্তুগাল, ২৮শে জুন, রাত ১টা

ক্রোয়েশিয়া বনাম স্পেন, ২৮শে জুন, রাত ১০টা

ফ্রান্স বনাম সুইজারল্যান্ড, ২৯শে জুন, রাত ১টা

ইংল্যান্ড বনাম জার্মানি, ২৯শে জুন, রাত ১০ টা

সুইডেন বনাম ইউক্রেন, ৩০শে জুন, রাত ১টা

তারিখ ও সময় আর্ন্তজাতিক সময় অনুযায়ী দেয়া আছে। কোন ম্যাচে চোখ রাখতে পারেন? ইংল্যান্ড ও জার্মানির ফুটবলীয় লড়াই ঐতিহাসিকভাবেই বেশ বিখ্যাত ও আলোচিত। ওয়েম্বলিতে মুখোমুখি হতে যাচ্ছে গ্যারেথ সাউথগেট ও ইয়োয়াখিম লোয়ের দল। ইতোমধ্যে জার্মানির কোচ লো বলেছেন, আমরা ইংল্যান্ড যাচ্ছি। ইংল্যান্ডের বিপক্ষে লন্ডনে, ওয়েম্বলিতে খেলা সবসময়ই দারুণ। বিশ্লেষক নাবিল কায়সার বলছেন, কোন বড় টুর্নামেন্টেই জার্মানিকে ছোট করে দেখার সুযোগ নেই।

জার্মানি সবসময়ই ঘুরে দাঁড়ানোর মতো দল। জার্মানদের মন-মানসিকতার দৃঢ়তাই বড় ব্যাপার। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল পর্তুগালের বিপক্ষে ৪টি গোল দিয়েছে জার্মানি। আবার ইংল্যান্ডকেও বাতিলের খাতায় ফেলা যাবেনা বলছেন মি. কায়সার। বর্তমান ফুটবলের বাজারদর হিসেব করলে ইংল্যান্ডের দলটির ফুটবলারদের মোট দাম, ইউরোর দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি। প্রায় ১.৩ বিলিয়ন প্রাইসট্যাগের এই দলটি এখনো পর্যন্ত কোন গোল হজম করেনি। যদিও গ্যারেথ সাউথগেটের দলের সমন্বয় এবং একাদশ বেশ সমালোচনা হজম করেছে ইতোমধ্যে। কিন্তু গ্রুপ পর্বে ইংল্যান্ড ২টি জয় ও একটি ড্র দিয়ে ইংল্যান্ড অনায়াসেই নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে।

মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডের বর্তমান কোচ সাউথগেট ওয়েম্বলিতেই ১৯৯৬ সালের ইউরো ফাইনালে জার্মানির বিপক্ষে পেনাল্টি থেকে গোল মিস করেন। পেনাল্টি শুটআউটে জার্মানি ইংল্যান্ডের মাঠ থেকে ইংল্যান্ডের বিপক্ষে জিতে শিরোপা নিয়েছিল। বেলজিয়াম বনাম পর্তুগাল এই ম্যাচটিও বেশ আকর্ষণীয় বিশ্বব্যাপী ফুটবল ভক্তদের জন্য। একদিকে ডি ব্রুইনা, লুকাকু অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো। এখন পর্যন্ত ইউরো চ্যাম্পিয়নশিপে চলমান আসর এবং সর্বকালের সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদো।

এবারের মৌসুমে মাঠে পা থেকে বল হারিয়েছেন আবার সেই বল নিতে ছুটে গেছেন, মাঝমাঠে নেমে এসেছেন, সতীর্থদের উজ্জীবিত করেছেন, পেনাল্টি থেকে স্নায়ুচাপ জয় করে গোল করেছেন। জার্মানির বিপক্ষে পুরো মাঠ ১০ থেকে ১৫ সেকেন্ডের মধ্যে অতিক্রম করে কাউন্টার অ্যাটাকে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর বর্তমান ফর্মকেই বড় করে দেখছেন বিশ্লেষক নাবিল কায়সার।

রোনালদো খেলছেন এবং খেলাচ্ছেন, বলেন তিনি। তবে বেলজিয়াম টিম হিসেবে অনেক বেশি একতাবদ্ধ এখনো পর্যন্ত। যদিও তেমন বড় প্রতিপক্ষের মুখোমুখি হয়নি দলটি। কিন্তু ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়ার পর দলটির দৃঢ়তা প্রকাশ পেয়েছে। বৈশ্বিক টুর্নামেন্টে লুকাকু বরাবরই ভালো খেলেন, তার ওপর এবারে ইতালিয়ান লিগে ইন্টার মিলানের জয়ে বড় ভূমিকা পালন করেছেন। কেভিন ডি ব্রুইনা ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। সব মিলিয়ে বেলজিয়ামের ‘সোনালী প্রজন্ম’ এবারে একটা ভালো অবস্থানে আছে। তবে আরো যেসব ম্যাচ আছে তার মধ্যে স্পেন ও ক্রোয়েশিয়ার ম্যাচটি জমে উঠতে পারে।

স্পেন ও ক্রোয়েশিয়া দুই দলই বেশ লেজেগোরে অবস্থায় টুর্নামেন্ট শুরু করলেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে তারা ছন্দ খুঁজে পায়। লুকা মদ্রিচ ইতোমধ্যে টুর্নামেন্টের অন্যতম সেরা একক পারফরম্যান্স দেখিয়েছেন। স্পেনের সার্জিও বুসকেটস নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। এবারের ইউরোর অন্যতম নিখুঁত দল ইতালি। প্রথম পর্বে সাত গোল দিয়ে কোন গোল হজম করেনি। শেষ ১২টি ম্যাচে একটি গোলও খায়নি রবার্তো মানচিনির দল। ইতালির প্র্রতিপক্ষ অস্ট্রিয়া। ওয়েলস ও ডেনমার্কের ম্যাচটি রোমাঞ্চ ছড়াতে পারে বিশেষত ডেনমার্ক ক্রিস্টিয়ান এরিকসেনের সেই আলোচিত মাটিতে লুটিয়ে পড়ার ঘটনার পর যেভাবে মাঠের খেলায় ঘুরে দাঁড়িয়েছে তাতে বিশ্লেষকরা বাহবা দিচ্ছেন। আর ওয়েলসের আছেন গ্যারেথ বেল, অ্যারন রামজের মতো অভিজ্ঞ ফুটবলাররা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »