হোম
নির্বাচিত কলাম

ইউপি নির্বাচন- বালিয়াডাঙ্গীতে ২ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২১ ৬:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এ যাচাই-বাছাই কার্যক্রম চলে। এতে দুই স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রহমান সাংবাদিক মোঃ মজিবর রহমান শেখ কে বলেন,মনোনয়নপত্র বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- দুওসুও ইউপির মোহাম্মদ উল্লাহ রায়হান ও বড় পলাশবাড়ী ইউপির বাবুল আকতার।

এ বিষয়ে দুওসুও ইউপির রিটার্নিং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান জানান, দুওসুও ইউপির ১২ জন চেয়ারম্যান পদের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাইবাছাই শেষে সরকারি স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকায় মোহাম্মদ উল্লাহ রায়হান নামে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে মনোনয়নপত্রে ৫ লাখ টাকার বেশি নির্বাচনী ব্যয় দেখানোর কারণে বাবুল আকতার নামের অপর স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

দুওসুও ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান পদের প্রার্থী মোহাম্মদ উল্লাহ রায়হান বলেন, ‘যাচাইবাছাইয়ে আমাকে আত্মসমর্পণের সুযোগ না দিয়ে মনোনয়ন বাতিল করে রায় দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আমি রায়ের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ঠাকুরগাঁও জেলা নির্বাচন বরাবরে আপিল করেছি। সেখানেও মনোনয়ন ফিরে না পেলে উচ্চ আদালতের শরণাপন্ন হব। আমি আশাবাদী মনোনয়ন ফিরে পাব এবং নির্বাচনে অংশ নিতে পারব।’অপরদিকে বড়পলাশবাড়ী ইউপির বাতিল হওয়া স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলায় ৮ ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা করেছিলেন ৩৮ জন প্রার্থী। এর মধ্যে যাচাই-বাছাইয়ের শেষের দিনে বাতিল হয়েছে দুজনের মনোনয়নপত্র। আগামী ১১ নভেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ পাবেন। ১২ নভেম্বর প্রতীক বরাদ্দ ও প্রচারণা শুরু। ভোট গ্রহণ হবে আগামী ২৮ নভেম্বর।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বিএনপির নেতাকর্মী যদি মাদকের সাথে জড়িত থাকে, তাকেও গ্রেফতার করা
ঢাকা 35 minutes আগে

দিনাজপুরের বীরগঞ্জে অর্থ ফেরত না পেয়ে গরু নিয়ে যাওয়ায় উত্তেজনা।
আইন-বিচার 6 hours আগে

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের প্রলোভনে কিশোরী ধর্ষণ চেষ্টায় ইউপি সদস্যের বিরুদ্ধে
রংপুর 8 hours আগে

কবিতা: আমি ভালোবাসার ফেরিওয়ালা।
কবিতা 9 hours আগে

সাভার ডিবি উত্তর একটি টিমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ।
আইন-বিচার 9 hours আগে

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।
রংপুর 9 hours আগে

দিনাজপুর পৌরসভার উন্নয়ন বিষয়ে আমাদের করণীয় শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত।
রংপুর 12 hours আগে

রাজশাহীর চিহ্নিত সন্ত্রাসী রাকিবকে কারাগারে প্রেরণ।
অপরাধ 12 hours আগে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ।
রংপুর 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ।
আইন-বিচার 17 hours আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক