হোম
নির্বাচিত কলাম

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে কমানো হয় না কেন?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ডিসেম্বর, ২০২১ ৮:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে কমানো হয় না কেন? বাংলাদেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ পদ্ধতি কেন সংস্কারের তাগিদ? বিশ্ববাজারে তেলের দাম বাড়লে বাংলাদেশেও বাড়ানো হয়। কিন্তু কমে গেলে সবসময় কমানো হয় না। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৮৫ ডলারেরও বেশি বেড়ে গেলে গত মাসে ডিজেল কেরোসিনের মূল্য লিটারে ১৫ টাকা বাড়িয়ে দেয় সরকার। এই মূল্য বৃদ্ধি নিয়ে ব্যাপক সমালোচনা হয় এবং অতিরিক্ত দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন ওঠে। এ অবস্থায় বাংলাদেশে যে পদ্ধতিতে তেলের মূল্য নির্ধারণ হয় সে ব্যবস্থা সংস্কার করা প্রয়োজন বলে অনেকে মনে করেন।

তেলের দাম

বাংলাদেশে জ্বালানি তেলের দাম কত টাকা হবে – সেটি একচেটিয়াভাবে নির্ধারণ করে সরকার। জ্বালানি মন্ত্রণালয় সূত্রে গত ২০ বছরে বাংলাদেশে ১৭ বার ডিজেলের দামে সমন্বয় হয়েছে। যার মধ্যে ১৩ বার বেড়েছে আর কমেছে মাত্র ৪ বার। জ্বালানি বিশেষজ্ঞ, ভোক্তা সাধারণ এবং অর্থনীতির গবেষক সবাই সর্বশেষ সরকারের নির্বাহী আদেশে তেলের মূল্য বৃদ্ধির বিরোধিতা করেছে। এই মূল্য বৃদ্ধি অযৌক্তিক বলেও সবাই মতামত দিয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধি আর দ্রবমূল্য বেড়ে যাওয়ায় এ নিয়ে প্রতিবাদও হয়েছে।

কীভাবে তেলের দাম নির্ধারণ হয় ? আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়মিত ওঠা নামা করে। আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, আমদানিকারক দেশগুলো নিজস্ব বাজারে তেলের সরবরাহ মূল্য নির্ধারণ করে থাকে। খুচরা পর্যায়ে তেলের দাম নির্ধারণে সারা বিশ্বের অভিজ্ঞতায় প্রধানত তিনটি পদ্ধতি লক্ষ্য করা যায়। তাই তেলের দাম নির্ধারনে প্রচলিত ৩টি পদ্ধতির মধ্যে অধিকাংশ দেশ মার্কেট ডিটারমাইন্ড অর্থাৎ বাজার দরের সাথে নিয়মিত সমন্বয় পদ্ধতি মেনে চলে। এছাড়া কিছু দেশে আছে প্রাইস সিলিং বা সর্বোচ্চ মূল্য বেধে দেয়ার পদ্ধতি এবং সবচেয়ে কঠোর পদ্ধতি হলো ফিক্সড প্রাইস বা একদর পদ্ধতি। তেলের দাম নির্ধারণের পদ্ধতিগুলো ব্যাখ্যা করে জ্বালানি বিশেষজ্ঞ ম তামিম বলেন, “ফিক্সড প্রাইস হচ্ছে সরকার নির্ধারিত থাকে। আর সিলিং হলো মার্কেট প্রাইসের সাথেই থাকে তবে একটা সর্বোচ্চ মূল্যের ওপরে উঠতে পারে না। সেই সময়টাতে হয়তো সরকার ভর্তুকী দেয়।

অমিক্রন ভ্যারিয়ান্টের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।

অমিক্রন ভ্যারিয়ান্টের প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে।

আর মার্কেট প্রাইসের সাথে রিলেটেড যেটা তাদের সমন্বয়ের কোনো লিমিট নাই। যতবার খুশী তারা সমন্বয় করতে পারে। ঘন ঘন করতে পারে, দুই মাস ধরে নাও করতে পারে। এটা আন্তর্জাতিক বাজারের দরের সাথের সরাসরি সম্পর্কিত। বাংলাদেশে নিকট প্রতিবেশি ভারতে জ্বালানি তেলের দাম প্রতিনিয়ত পরিবর্তন হয় বাজার মূল্যের সাথে সমন্বয় করে। ডায়নামিক ডেইলি প্রাইসিং মেথড নামে এই পদ্ধতি ২০১৭ সাল থেকে চালু হয়েছে দেশটিতে। বাজার দর অনুযায়ী এ পদ্ধতিতে প্রতিদিনই দাম সমন্বয়ের সুযোগ আছে। দক্ষিণ এশিয়ার মধ্যে আফগানিস্তানেও বাজার মূল্যের সাথে তেলের দাম নিয়মিত সমন্বয় করা হয়। বাংলাদেশে তেলের দাম নির্ধারণ হয় সরকারের নির্বাহী আদেশে ফিক্সড প্রাইস মেথডে। এ পদ্ধতি অনুসরণের ফলে বিশ্ববাজারে আচমকা দাম বেড়ে গেলেও ভর্তুকি দিতে হয়। এক্ষেত্রে সরকার ভর্তুকি বেড়ে যায়, আবার তেলের দাম অনেক কমে গেলেও সবক্ষেত্রে কমে না ফলে তেলের মূল্য কম থাকার যে সুবিধা – সেটি থেকে ভোক্তারা বঞ্চিত হন।

মূল্য নির্ধারণ ব্যবস্থা সংস্কারের তাগিদঃ সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, “আমরা মনে করে যে ধীরে ধীরে বাংলাদেশের জ্বালানি তেলের মূল্য কাঠামোটি প্রতিযোগিতামূলক হওয়া দরকার। অর্থাৎ বৈশ্বিক বাজারে মূল্যের যে ওঠানামা তার সাথে মিলে একটি নির্দিষ্ট পার্থক্য রেখে অভ্যন্তরীণ পর্যায়ে তার একটা সমন্বয় করা। যেটি কিনা ভারতে হয়ে থাকে। ওরকম একটি কাঠামো আমরাও বিবেচনা করতে পারি”।

তবে মি. মোয়াজ্জেম এটিও মনে করেন যে স্বাভাবিক অর্থনৈতিক পরিস্থিতি তৈরি হলেই কেবল এই পদ্ধতিতে তেলের মূল্য সমন্বয়ে যেতে হবে। বর্তমান করোনা মহামারির মধ্যে যে অর্থনৈতিক অবস্থা তাতে করে এই ব্যবস্থায় যাবার সময় এখনি নয়।
এদিকে সম্প্রতি তেলের মূল্য বৃদ্ধিতে পরিবহন কৃষি থেকে শুরু করে সব খাতেই এর বিরূপ প্রভাব পড়েছে। এবার দাম বৃদ্ধির সিদ্ধান্তকে সরকার ছাড়া আর কেউ যুক্তিযুক্ত মনে করেনি। ছাত্রদের প্রতিবাদ আন্দোলনেও তেলের দাম বৃদ্ধির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশ্ব বাজারে দাম কমলেও বাংলাদেশে কমেনি কেন?

বিশ্ব বাজারে তেলের দাম এখন আবার কমছে। গত সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১২ ডলারের মতো কমে যায়। আন্তর্জাতিক বাজারে তেলের অপরিশোধিত তেলের দাম কমে এখন ৭০ ডলারের কাছাকাছি ওঠানামা করছে। গতমাসে এই মূল্য ৮৫ ডলারে উঠেছিল। তেলের দাম, ভাড়া বৃদ্ধিসহ ছাত্রদের বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলনে সম্পৃক্ত একজন ছাত্রী মিতু সরকার ক্ষোভ জানিয়ে তিনি বলেন, এখানে যখন তেলের দাম বাড়ানো হয় তখন তারা (সরকার) আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির দোহাইটা দেয়। কিন্তু যখন আমরা দেখি যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে তখন তারা সেটি গোচরে আনেন না। আরেকজন ছাত্রী উমানা ফাতেমা বলেন, যেহেতু তেলের দামের ওপরে আমাদের পুরো অর্থনীতি নির্ভর করে। তেলের দাম বাড়ার আগে থেকেই আমাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েই চলেছে। এ অবস্থায় সরকারের উচিত ছিল সমন্বয় করে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা। ঢাকায় পিকআপ চালিয়ে জীবনযাপন করা একজন চালকের কথায় , তেলের দাম যে হারে বাড়ে, সেই হারে কমে না। খালি বাড়তেই থাকে।

এ বাস্তবতায় বিদ্যুৎ এবং গ্যাসের মতো তেলের দাম নির্ধারণেও রেগুলেটরি কমিশনকে যুক্ত করার জোরালো দাবি দেখা গেছে।
জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম তামিম বলেন, রেগুলেটরের মাধ্যমে হলে হুট করে ওভারনাইট দাম বাড়িয়ে দিল, এটা কিন্তু হতো না। বহু দেশেই সরকারি সিদ্ধান্ত থাকলেও দাম নির্ধারণটা কিন্তু রেগুলেটরের মাধ্যমে হয়। সেটা সম্ভব বলে আমি মনে করি। রেগুলেটরের মাধ্যমে মূল্য সমন্বয়ের প্রক্রিয়া নিয়ে অধ্যাপক তামিম বলেন, “সরকার যদি দাম বৃদ্ধি করতে চায় তাহলে রেগুলেটরের হাতেই দাম বৃদ্ধির ক্ষমতা দিতে হবে। সরকারকে প্রস্তাব করতে হবে রেগুলেটরকে। কারণ দেখাতে হবে যে কেন তারা দাম বাড়াতে চান।

সেখানে কনজিউমারদেরও ভূমিকা থাকবে। তাদের বলার একটা অধিকার থাকবে। এবং সে অনুযায়ী সরকারের চাহিদা অনুযায়ী রেগুলেটর কতটুকু দাম বৃদ্ধি করবে সেটি নির্ধারণ করবে।সবশেষ ডিজেলের দাম বাড়ানোর পর জ্বালানি বিভাগ বলেছিল আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে আবার কমানো হবে। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম কমেছে। কতটা কমলে দাম আবার কমানো হবে বা মূল্য নির্ধারণ পদ্ধতিতে সংস্কার হবে কিনা এসব প্রশ্নে জ্বালানি বিভাগ এই মুহূর্তে মন্তব্য করতে রাজি হয়নি।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 2 hours আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 3 hours আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 3 hours আগে

বগুড়ায় সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের,এলাকায় শোক ও আতঙ্ক।
অপরাধ 3 hours আগে

পঞ্চগড়ের কৃষকের ১ কোটি ২০ লাখ টাকা লোকসানের অভিযোগ আলমগীর
আইন-বিচার 1 day আগে

১ বছর আগে বিয়ের অনুষ্ঠান হতে চুরি যাওয়া ২টি ক্যামেরা
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ খেলার মাঠে সাংবাদিকরা।
খেলাধুলা 2 days আগে

সুনামগঞ্জে বিজিবির অভিযানে লাখ টাকার ইয়াবা উদ্ধার।
অপরাধ 2 days আগে

বগুড়ায় ধান ক্ষেত থেকে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু, আহত স্বামী ও শিশু সন্তান।
দুর্ঘটনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক