হোম
আইন-বিচার

আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ সদস্যকে ট্রাকসহ গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ জুন, ২০২৩ ৭:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ আরমান হোসেন, সাভার ঢাকা থেকেঃ ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা গরুচোর চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা জেলা (উত্তর) ডিবি । এসময় ৩টি চোরাই গরু এবং চোরাইকাজে ব্যবহৃত একটি ট্রাক ও উদ্ধার করে পুলিশ।

বুধবার (২১ জুন) দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার এর কার্যালয়ে এসংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার)। এর আগে, গতকাল মঙ্গলবার (২০ জুন) রাতে ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি আভিযানিক টিম সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করে এই চক্রের ৮ সদস্যকে গ্রেফতার করেন।

গ্রেফতার ওই ৮ সদস্য হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পারকুলগয়টা এলাকার মোঃ সহিদ এর পুত্র মোমিনুল (৩০), ঢাকা জেলার দোহার থানার পুষ্পখালী এলাকার মৃত বোরহানের পুত্র রমজান শেখ ওরফে কালু (৪০), ঢাকা জেলার সাভার থানার ঝাউচর এলাকার মৃত আঃ খালেকের পুত্র মোঃ খোকন (৪০), সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার রোহাবাড়ী এলাকার আব্দুর রহমান এর পুত্র শফিকুল (৪৭), সিরাজগঞ্জ জেলার সদর থানার মহিষামড়া এলাকার আয়নাল মাস্টার এর পুত্র আনোয়ার হোসেন (৩৬), রংপুর জেলার কোতোয়ালি থানার রামজীবন এলাকার মৃত দিলদার আলীর পুত্র মুক্তার হোসেন (৪০), সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার রামেশ্বরগাতী এলাকার মো: দেলোয়ার হোসেনের পুত্র মোঃ ইব্রাহিম শেখ (২৬) এবং নওঁগা জেলার আত্রাই থানার তেজনন্দি এলাকার মৃত মান্নানের পুত্র মোঃ গাজী (৩৮)।

ঢাকা জেলার পুলিশ সুপার গণমাধ্যমকে জানান, পবিত্র ঈদ-উল-আযহা কে কেন্দ্র করে একাধিক গরুচোর চক্র সক্রিয়ভাবে ঢাকা জেলার বিভিন্ন থানা এলাকা থেকে গরু চুরি করে আসছে। এর ধারাবাহিকতায় গত ১৬ জুন নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা এলাকার জনৈক মনুরদ্দিন (৭০) এর বাড়ী থেকে চোর চক্র ২টি ষাড় ও ১টি গাভীসহ মোট ৩টি গরু চুরি করে নিয়ে যায়। এঘটনায় দায়ের করার মামলার প্রেক্ষিতে চোর চক্রকে গ্রেফতার এবং চোরাইকৃত গরু উদ্ধার করার জন্য ডিবি (উত্তর) কে নির্দেশ প্রদান করা হয়। এ প্রেক্ষিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অতিরিক্ত পুলিশ সুপার মোবাশ্শিরা হাবীব খান এর সরাসরি তত্ত্বাবধানে ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো: রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) এর নেতৃত্বে ২০ জুন তারিখে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, ধৃত আসামী মোমিনুল ও রমজান শেখ ওরফে কালুকে প্রথম গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে ৩নং আসামী মো: খোকনকে গ্রেফতার সহ সাভারের ঝাউচর ট্যানারী ৩নং গেইট সংলগ্ন খোকনের বাসা থেকে চোরাইকৃত ৩টি গরু উদ্ধার করা হয়। অপরদিকে, রমজান শেখের দেয়া তথ্য মতে একই রাতে সাভার মডেল থানাধীন তেঁতুলঝোড়া এলাকা থেকে আসামী শফিকুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, এক মাস আগে ভাকুর্তার বেলওয়েথার এগ্রো ফার্ম হতে তার কয়েকজন সহযোগীর সহায়তায় তারা ৪টি গরু চুরি করেছিল। উপরোক্ত ৪ আসামীর স্বীকারোক্তি অনুসারে ২০ জুন মধ্যরাতে আশুলিয়া থানাধীন জিরানী এলাকা থেকে বাকী পাঁচ আসামীকে গ্রেফতার করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদে এই পাঁচজন জানায়, ৭/৮ মাস পূর্বে ধামরাই থানাধীন নান্নার এলাকার রেজাউল করিম ওরফে মেঘুর বসতবাড়ীর গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি করে বিক্রয় করে প্রাপ্ত টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল। এদের দেওয়া তথ্যমতে ধামরাই এলাকার গরু চোরাইকাজে ব্যবহৃত একটি নাম্বারবিহীন ট্রাক আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চোরচক্রের সাথে আরও কারা জড়িত আছে সে সংক্রান্তে তদন্ত অব্যাহত আছে বলেও জানান এসপি মোঃ আসাদুজ্জামান- পিপিএম (বার)।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 8 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 11 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 12 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 12 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক