হোম
অপরাধ

আদমদীঘিতে ধর্ম গোপন করে মুসলিম তরুনীকে বিয়ে করে প্রায় ৭ বছর ধরে সংসার করেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ জুন, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে হিন্দুধর্ম গোপন করে শ্রী রাম চন্দ্র (৫৫) নামের এক গ্রাম পুলিশ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে ২৯ বছর বয়সী এক মুসলিম তরুনীকে বিয়ে করে প্রায় সাত বছর সংসার করার পর তালাক দেওয়ার হুমকি দিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।

এরপর রামের কাছ থেকে ওই নারীর ভাই ধারের ৬ লাখ ২০ হাজার টাকা ফেরত চাইলে নানা রকম তালবাহানা এবং টাকা দিতে অস্বীকার করেন। ফলে অসহায় হয়ে পড়েছেন ওই নারী ও তার পরিবার। এনিয়ে গত ৩ জুন ওই নারী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের ২৮ নভেম্বর উপজেলার সান্তাহার ইউপির সান্দিড়া গ্রামের ঋষিপাড়ার গ্রাম পুলিশ শ্রী রাম চন্দ্র নিজেকে বাবু পরিচয় দিয়ে একই ইউনিয়নের বামনীগ্রামের মৃত ছামাদুল সাখিদারের মেয়েকে নওগাঁ নোটারী পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে বিয়ে করেন।

বিয়ের পর থেকে তিনি ওই তরুনীর বাড়ীতেই থাকা শুরু করেন এবং ইসলাম ধর্ম মোতাবেক সকল সামাজিক রীতি নীতি পালন করেন। এমনকি তিনি মসজিদ গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করতেন।

কিন্তু ২০২০ সালের জুন মাসের দিকে ওই তরুনী তার প্রকৃত পরিচয় জানতে পারেন। তিনি হিন্দু স¤প্রদায়ের এবং তার স্ত্রী ও সন্তান রয়েছে। এরপর সনাতনধর্মালম্বী মানুষের সাথে সংসার করতে না চাইলে ২০২০সালের ২ সেপ্টেম্বর তিনি এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে আবারো বিবাহ রেজিস্ট্রি করেন।

সেই সাথে তিনি আগের পরিবারের সাথে আর কোন প্রকার যোগাযোগ রাখবেনা বলে প্রতিশ্রতি দেন। এরপর ২০২১ সালে তার প্রথম পক্ষের ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ওই তরুনীর কাছে টাকা চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। একপর্যায়ে ওই বছরের ১৩ এপ্রিল তিনি (রাম) কোর্টে এফিডেভিটের মাধ্যমে তাকে তালাক দেন।

ফলে নিরুপায় হয়ে ওই তরুনী তার ভাইয়ের কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়ে ২০২২ সালের ৩ মার্চ আবারো তিন লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে বিবাহ রেজিস্ট্রি করেন। এরপর তিনি নানা রকম জটিলরোগে আক্রান্ত হলে চিকিৎসা বাবদ ওই তরুনী তার ভাইয়ের কাছে থেকে ফের দুই লাখ বিশ হাজার টাকা তাকে ধার নিয়ে দেন।

গত এপ্রিল মাসে ওই তরুনীর ভাই বিদেশ থেকে দেশে আসার পর ধারের পাওনা টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করেন এবং একপর্যায়ে টাকা দিতে অস্বীকার করেন। সেই সাথে ওই তরুনীকে আবারো তালাক দেওয়ার হুমকি দিয়ে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে তিনি নিজেকে হিন্দু সম্প্রদায়ের মানুষ দাবী করে প্রথম স্ত্রী ও তার পরিবার নিয়ে বসবাস করছেন। বিষয়টির সমাধান চেয়ে গত ৩ জুন ওই তরুনী তার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানতে চাইলে সান্তাহার ইউপির গ্রাম পুলিশ শ্রী রাম চন্দ্র জানান, ‘২০২০ সালে এফিডেভিটের মাধ্যমে মুসলমান হয়ে ওই মেয়েকে বিয়ে করেছিলাম। তার আচার ব্যবহার ও চলাফেরা খারাপের কারনে বনিবনা না হওয়ায় তাকে তালাক দিয়ে আবারো সনাতন ধর্মে ফিরে আসি। তিন লক্ষ টাকা দেনমোহর ধার্য্য করে বিয়ে রেজিস্ট্রির ঘটনা ভূয়া। ওই বিয়ের কোনো সাক্ষি নেই। ওই মেয়ের অভিযোগের পর আমরাও থানায় অভিযোগ করেছি। বিষয়টি সমাধানে বসতে রাজী আছি।

ঘটনাটির তদন্ত কর্মকর্তা আদমদীঘি থানা উপ পরিদর্শক (এসআই) বাবুল আক্তার জানান, দুই পক্ষের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তে নামা হয়।প্রাথমিক ভাবে ঘটনাটির বেশ কিছু সত্যতা পাওয়া গেছে। তার মধ্যে মসজিদের ঈমাম বলেছেন শ্রী রাম চন্দ্র মুসলিম হয়ে জামাতের সাথে নামাজ আদায় করতেন।উভয়পক্ষকে থানায় ডাকা হবে। চূড়ান্ত তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 4 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 9 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »