হোম
আইন-বিচার

অবশেষে ছাড়া পেলেন ভিপি নূর।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২০ ১২:৫৭ অপরাহ্ণ

অবশেষে ছাড়া পেলেন ভিপি নূর-এম কে নিউজ বিডি

ফাইল ছবি

অবশেষে ছাড়া পেলেন ভিপি নূর। নানা নাটকীয়তা পর ফাইনালি ছাড়া পেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূর ও তার সহযোগী সোহরাব। সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে ডিবির কার্যালয় থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা মুহম্মদ রাশেদ খান। এর আগে রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে তাদের দুই জনকে পুনরায় ডিবির গাড়িতে করে কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম বলেন, অফিসিয়ালি নূরকে আগেই ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু যেহেতু সে অসুস্থ, তাই চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছিল। অসুস্থতার কারণেই মূলত ডিবির গাড়িতে করে তাকে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতাল থেকে আবারো ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে ডিএমপির একটি সূত্র জানায়, তাদের অফিসিয়াল ফর্মালিটির মাধ্যমে ছেড়ে দেওয়ার জন্যই আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ৯টার দিকে রাজধানীর মৎস্যভবন এলাকা থেকে নূরসহ ৭ জনকে আটক করে পুলিশ। পরে ডিবির যুগ্ম-কমিশনার মাহবুব আলম জানান, নূরসহ ৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে জানা যায়, ডিবির তত্ত্বাবধানে নূরসহ ও সোহরাবকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, রোববার রাতে রাজধানী লালবাগ থানায় ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে নূরসহ ছয় জনকে আসামি করে মামলা করেন ঢাবির এক ছাত্রী। ওই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বের করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এ সময় মৎস ভবন এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিশৃঙ্খলা চেষ্টার অভিযোগে বিক্ষোভ মিছিল থেকে আটক করে তাদের ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়। এর ঘণ্টাখানেকের মধ্যে তাদের ছেড়ে দেওয়ার কথা জানায় পুলিশ। এর আগে একই ঘটনায় টিএসসিতে সমাবেশ করে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

আটকের বিষয়ে এর আগে ডিএমপির উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশকে মারধর করার অভিযোগে তাদের আটক করা হয়েছে।ধর্ষণ মামলার বাকি আসামিরা হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম-আহ্বায়ক (২) মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি। এদিকে, মামলাটি আদালতে গ্রহণ করে আগামী ৭ অক্টোবর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে। সোমবার এক আদেশে এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর বিরামপুর সীমান্তের ভারতীয় ৯ জন নাগরিককে বাংলাদেশ পুশ-ইনের চেষ্টা।
আইন-বিচার 3 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদকসহ আটক ৪ জন।
অপরাধ 3 hours আগে

নাগরিক ভাবনা: মরণফাঁদে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা: কত হাজার প্রাণহানি
নাগরিক ভাবনা 8 hours আগে

পঞ্চগড়ে বাবাকে হত্যা চেষ্টা ছেলে কারাগারে।
আইন-বিচার 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে এনসিপির নতুন সদস্যের সংবর্ধনা অনুষ্ঠান।
রংপুর 10 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লটারি জুয়া বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ।
আইন-বিচার 10 hours আগে

ঠাকুরগাঁও শিবগঞ্জ, রাণীশংকৈল,হরিপুর ঐতিহ্যবাহী বাঁশ শিল্প বিলুপ্তির পথে।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 2 days আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক