হোম
আইন-বিচার

অপরাধী ধরেও শাস্তি,বগুড়ায় ডিবি ওসি ইকবাল বাহারসহ তিন কর্মকর্তাকে প্রত্যাহার

মিরু হাসান || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ইনচার্জ ইকবাল বাহারসহ তিন পুলিশ কর্মকর্তাকে হঠাৎ করে প্রত্যাহার করে রাজশাহীর রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) সংযুক্ত করা হয়েছে। প্রশাসনিক কারণ দেখিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

গত ১৪ অক্টোবর রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে৷প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার, পুলিশ পরিদর্শক রাকিব হোসেন, উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ফজলুল হক।

ডিবি সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে বগুড়ার ডিবি পুলিশ ফরিদপুর জেলার ভাঙ্গা এলাকা থেকে রাজু মুন্সি (২৫) নামের এক প্রতারককে গ্রেপ্তার করে বগুড়ায় নিয়ে আসে। পরদিন তাকে একটি প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাজু মুন্সির বিরুদ্ধে অভিযোগ—তিনি নিজেকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা পরিচয়ে বগুড়ার ব্যবসায়ী আব্দুল হক-এর কাছ থেকে কৌশলে ব্যাংক পিন সংগ্রহ করে তার হিসাব থেকে ২৭ লাখ ৪৩ হাজার ৯৯৫ টাকা হাতিয়ে নেন।

ব্যবসায়ীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ পরিদর্শক রাকিব হোসেন তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্ত চালিয়ে রাজুকে শনাক্ত করেন। পরে তাকে গ্রেপ্তারে র‍্যাবের সহযোগিতা চাওয়া হয়। তবে র‍্যাবের কাছে পাঠানো অনুরোধপত্রে রাজুকে ভুলবশত একটি ডাকাতি মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়।

এই ‘ভুল বোঝাবুঝি’ থেকেই তিন কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে বলে দাবি ডিবি ইনচার্জ ইকবাল বাহারের।তিনি বলেন, “র‍্যাবকে পাঠানো চিঠিতে ডাকাতি মামলার নম্বর উল্লেখের বিষয়টি ছিল কেবল প্রশাসনিক ত্রুটি। প্রকৃতপক্ষে রাজু মুন্সি ছিলেন প্রতারণা মামলার আসামি। বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কারণেই আমাদের তিনজনকে ডিবি থেকে প্রত্যাহার করে আরআরএফে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারের পর রাজু মুন্সির কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিমকার্ড ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার টাকায় ব্যাংকে জমা থাকা ১১ লাখ ৫০ হাজার টাকা আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে।ডিবি ইনচার্জ ইকবাল বাহারের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন।

এছাড়া এনসিপি-র এক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রত্যাহার আদেশ প্রত্যাহারের দাবি তুলেছেন। বগুড়ার পুলিশ সুপার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাজাহান বলেন, ‘তাদেরকে প্রশাসনিক কারনে তাদেরকে সেখানে সুযুক্তি করা হয়েছে। তদন্তের স্বার্থে এ ব্যাপারে এখনো গণমাধ্যমের কাছে কিছু বলা যাচ্ছে না।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

নাগরিক ভাবনা : সূর্যসন্তানদের কাঁধে ভর করেই স্বাধীনতা: অথচ তাঁদের
ঢাকা 2 hours আগে

আধুনিক ও নন্দিত উপজেলা গঠনের দাবিতে ইউএনওকে অক্সিজেন-এর স্মারকলিপি।
রংপুর 2 hours আগে

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 2 hours আগে

পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিকদের মানববন্ধন।
আইন-বিচার 3 hours আগে

থানা পরিদর্শন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশনা পুলিশ সুপারের
আইন-বিচার 3 hours আগে

মায়ের মৃত্যুর পর জানাজা ও দাফনেও বাবাকে ঘরবন্দি সন্তানের।
রংপুর 3 hours আগে

মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা।
দুর্ঘটনা 3 hours আগে

পঞ্চগড়ের আটোয়ারীতে নিখোঁজের চারদিন পর নজরুলের মরদেহ উদ্ধার।
দুর্ঘটনা 8 hours আগে

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 1 day আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক