হোম
নির্বাচিত কলাম

a2i পঞ্চগড়ের অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন তেঁতুলিয়ার সহকারি শিক্ষিকা হীরা মনি

সোহরাব আলী || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৭ নং দেবনগর ইউপির আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছা: হিরামনি এটুআই পরিচালিত শিক্ষক বাতায়ন কর্তৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন ।

জানা যায় মোছা: হিরামনি ২০০৯ সালে সহকারী শিক্ষিকা হিসেবে যোগদান করেন। বর্তমানে দেবনগড় ইউনিয়নের আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। এই দীর্ঘ কর্মজীবনে প্রাথমিক শিক্ষার জন্য নিবেদিত প্রাণ হয়ে সাধ‍্যের শতভাগ দিয়ে কাজ  করে যাচ্ছেন হিরামনি।

 তিনি বলেন, ছোট ছোট শিক্ষার্থীদের নিষ্পাপ  ভালোবাসা, অভিভাবকদের শ্রদ্ধা, সহকর্মীদের ভালোবাসা এবং সহযোগিতা, কর্মকর্তাদের স্নেহধন্য হয়ে পেয়েছি দিকনির্দেশনামূলক পরামর্শ এবং অনুপ্রেরণা। শিক্ষক বাতায়ন কর্তৃক ICT4E জেলা অ্যাম্বাসেডর নিযুক্ত হওয়ার পর শিক্ষার আলো ডট কমের সাথে একান্ত আলাপকালে মোছা: হিরামনি বলেন, শিক্ষকতা মহান পেশায় এক বড় প্রাপ্তি মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের a2i কর্তৃক জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছি। কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানাই a2i সংযুক্ত কর্মকর্তাদের।

কৃতজ্ঞতা প্রকাশ করছি বাতায়নের সকল এডমিন ও প্যাডাগজি স্যারদের। a2i কর্তৃক জেলা অ্যাম্বাসেডর একটি সম্মান সূচক পদক। শিক্ষকতা জীবনে একটি সম্মানজনক অর্জন। স্বীকৃতি পেতে কার না ভালো লাগে? প্রত্যেক স্বীকৃতিই কাজের গতিকে বৃদ্ধি করে, সহযোগিতার মনোভাব বাড়িয়ে দেয়। আমার এই ক্ষুদ্র অর্জন ও স্বীকৃতি পেতে বিভিন্ন সময় উৎসাহ ও সহায়তা প্রদান করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত উপজেলা প্রাথমিক  শিক্ষা অফিসার মহোদয় জনাব মো: জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয় জনাব সীমান্ত কুমার বশাক, উপজেলা ইনস্ট্রাক্টর মুখলেছুর রহমান স্যারদের প্রতি। এ ছাড়া যারা নানা ভাবে আমাকে সহযোগিতা করেছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞতা  প্রকাশ করছি।

সহযোগীতা করেছেন আমজুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষিকা মোছা: তাহমিনা বেগম। পারস্পারিক সহযোগিতার মাধ্যমে আইসিটি কে অন্তরে লালন করে উপজেলা, জেলা তথা দেশের উন্নয়নকল্পে প্রাথমিক  শিক্ষার গুনগত মানোন্নয়নে কাজ করে যেতে চাই। দোয়া চাই সকলের কাছে। করোনাকালে অনলাইন পাঠদানে উদ্বুদ্ধ হয়েছি আমার অত‍্যন্ত শ্রদ্ধাভাজন ব‍্যক্তিত্ব উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্যারের আন্তরিকতায়। অনলাইন কার্যক্রমে পেয়েছি দেশের আলোকিত কর্মকর্তা, সহযোদ্ধা ভাইবোনদের, নিজ বিদ‍্যালয়সহ বিভিন্ন প্রান্তের অভিভাবক এবং শিক্ষার্থীদের যাদের সহযোগিতা, সাহচর্য এবং প্রেরণা আমাকে পথ চলতে প্রেরণা দান করেছে। তিনি বলেন, অনেক তিক্ত ও মধুর অভিঙ্গতার মধ্য দিয়ে অনলাইন ক্লাস নিয়েছি। আমাদের বিভিন্ন প্রশিক্ষণে বলা হয় যতটুকু সম্ভব শ্রেণিকক্ষে পাঠদানের পূর্বে আনন্দময় পরিবেশ সৃষ্টি করতে হবে। তা নাচ, গান, অভিনয়ের মাধ্যমে হতে পারে।

আমিও সে অনুযায়ী চেষ্টা করেছি। এসব কারো কাছে রং ঢং হতে পারে। তবে এটা সত্য যে শিশুরা আনন্দময় পরিবেশে শিখতেই বেশি পছন্দ করে।এভাবেই আপনাদের সকলের ভালোবাসা আর প্রেরণা চাই আমৃত্যু। সকলে আমার জন্য দোয়া করবেন বাকি দিনগুলো যেন ধৈর্য্য এবং মনোযোগের সাথে নিবেদিতপ্রাণ হয়ে মাননীয় প্রধান উপদেষ্টা  মহোদয়ের ডিজিটাল বাংলাদেশ গঠনে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করে যেতে পারি। প্রাথমিক শিক্ষা পরিবারের সকলের সহযোগিতাও কামনা করেন তিনি ।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 8 hours আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 11 hours আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 17 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 3 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক