হোম
ক্রিকেট

বাড়ছে আফগানিস্তানের লিড, বাংলাদেশের হতাশা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০১৯ ৮:০৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

চট্টগ্রাম টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে আফগানিস্তান।

স্কোর: ৪৮ ওভারে ১৩৫/৩।

আসগরের আরেকটি ফিফটি, জুটির সেঞ্চুরি

ইব্রাহিম জাদরান ও আসগর আফগানের ব্যাটে বাড়ছে আফগানিস্তানের লিড। প্রথম ইনিংসে ৯২ রানের পর দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন আসগর। ১০০ বলে ফিফটি করতে ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান ডানহাতি ব্যাটসম্যান। ছুঁয়েছে তাদের চতুর্থ উইকেট জুটির শতরানও, ১৮২ বলে।

৪৮ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ১৩৫ রান। লিড ২৭২ রানের। ইব্রাহিম ৬৫ ও আসগর ৫০ রানে অপরাজিত আছেন।

অভিষেকে ইব্রাহিমের ফিফটি

প্রথম ইনিংসে উইকেটে থিতু হয়ে বড় রান পাননি। তবে দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন অভিষিক্ত ইব্রাহিম জাদরান। ১১৭ বলে পঞ্চাশ স্পর্শ করতে ৪টি চারের পাশাপাশি ২টি ছক্কা হাঁকান ১৭ বছর বয়সি ব্যাটসম্যান।

আফগানিস্তানের লিড দুইশ

নাঈম হাসানকে সুইপ করে স্কয়ার লেগ দিয়ে চার হাঁকালেন আসগর আফগান। এই চারে ১৯৯ থেকে আফগানিস্তানের লিড ছাড়িয়ে গেল দুইশ।

২৯ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান। লিড ২০৩ রানের। ইব্রাহিম জাদরান ২৭ ও আসগর ২৩ রানে অপরাজিত আছেন।

দুইশর কাছে আফগানিস্তানের লিড

তৃতীয় দিনের লাঞ্চের আগে আফগানিস্তানের ৩ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। তবে আফগানিস্তানের লিড দুইশ ছোঁয়ার খুব কাছেই রয়েছে। লাঞ্চ বিরতির সময় দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের সংগ্রহ ২৬ ওভারে ৩ উইকেটে ৫৬ রান। লিড ১৯৩ রানের। ইব্রাহিম জাদরান ২৪ ও আসগর আফগান ১৬ রানে অপরাজিত আছেন।

নাঈমের শিকার হাশমতউল্লাহ

পানি পানের বিরতির পর প্রথম ওভারেই উইকেট পেয়েছেন নাঈম হাসান। হাশমতউল্লাহ শাহিদিকে ফিরিয়ে ২৪ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন তরুণ অফ স্পিনার।

নাঈমের মিডল ও অফে পড়া বলটা ডিফেন্স করতে চেয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। বল টার্ন করে তার ব্যাটে চুমু খেয়ে উইকেটকিপারের প্যাডে লেগে জমা হয় স্লিপে সৌম্য সরকারের হাতে।

হাশমতউল্লাহ ১২ রানে ফেরার সময় আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ২৮ রান। ইব্রাহিম জাদরানের সঙ্গে যোগ দিয়েছেন আসগর আফগান।

দুই বলে দুই উইকেট সাকিবের

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে পরপর দুই বলে দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

প্রথম বলে সাকিবকে চার মেরে শুরু করেছিলেন ইহসানউল্লাহ জানাত। এক বল পরই তাকে ফিরিয়ে প্রতিশোধ নেন সাকিব।

অফ স্টাম্প থেকে ভেতরে ঢোকা বল ডিফেন্স করতে চেয়েছিলেন ডানহাতি ব্যাটসম্যান। তার ব্যাট ফাঁকি দিয়ে বল আঘাত করে প্যাডে। এলবিডব্লিউয়ের জোরালো আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার।

পরের বলে আরো বড় উইকেট পান সাকিব। বাঁহাতি স্পিনার এবার ফিরিয়ে দেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রহমত শাহকে। সাকিবকে ক্যাচ প্র্যাকটিস করিয়ে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান।

প্রথম চার বলে ৪ রানেই নেই আফগানিস্তানের ২ উইকেট। ইব্রাহিম জাদরানের সঙ্গে যোগ দিয়েছেন হাশমতউল্লাহ শাহিদি।

২০৫ রানে থামল বাংলাদেশ

নাঈম হাসানের বিদায়ে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। তাকে এলবিডব্লিউ করে ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেছেন রশিদ খান।

তৃতীয় দিনে বাংলাদেশ টিকেছে মাত্র ১৩ মিনিট। স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে মাত্র ১১ রান। মোসাদ্দেক হোসেন ৮২ বলে একটি চার ও দুটি ছক্কায় ৪৮ রানে অপরাজিত ছিলেন।

প্রথম ইনিংসে আফগানিস্তানের ৩৪২ রানের জবাবে ২০৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আফগানিস্তান পেয়েছে ১৩৭ রানের লিড।

আফগান লেগ স্পিনার রশিদ খান ৫৫ রানে নিয়েছেন ৫ উইকেট। ৫৬ রানে ৩ উইকেট নিয়েছেন অফ স্পিনার মোহাম্মদ নবী।

বাংলাদেশের দুইশ

তাইজুল ইসলামের বিদায়ের পর দলীয় দুইশ রান পূর্ণ করেছে বাংলাদেশ। রশিদ খানের বলে নাঈম হাসানের চারে বাংলাদেশের দুইশ পূর্ণ হয় ৬৮ ওভার ৫ বলে।

বাজে শটে আউট তাইজুল

তৃতীয় দিনের তৃতীয় বলেই বাজে এক শটে আউট হয়ে ফিরেছেন তাইজুল ইসলাম। তাকে ফিরিয়েছেন মোহাম্মদ নবী।

নবীর বলটা ছিল অফ স্টাম্পের ওপর। তাইজুল গিয়েছিলেন স্লগ সুইপ করতে। বাঁহাতি ব্যাটসম্যান বলের লাইন মিস করে হন বোল্ড।

আগের দিনের ১৪ রানেই ফিরেছেন তাইজুল। তখন ৬৭ ওভার ৩ বলে বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ১৯৪ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে মোসাদ্দেক হোসেনের সঙ্গে যোগ দিয়েছেন নাঈম হাসান।

মোসাদ্দেক-তাইজুলের লড়াই

রশিদ খানের জাদুকরী বোলিংয়ে দেড়শর আগে ৮ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে প্রতিরোধ গড়েন মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। নবম উইকেটে ৪৮ রানের জুটিতে অবিচ্ছিন্ন থেকে দ্বিতীয় দিন শেষ করেন তারা। মোসাদ্দেক ৭৪ বলে ৪৪ ও তাইজুল ৫৫ বলে ১৪ রান নিয়ে আজ তৃতীয় দিন শুরু করেছেন। আফগানিস্তানের থেকে ১৪৮ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে

আফগানিস্তান ১ম ইনিংস: ১১৭ ওভারে ৩৪২ (ইব্রাহিম ২১, ইহসানউল্লাহ ৯, রহমত ১০২, হাশমতউল্লাহ ১৪, আসগর ৯২, নবী ০, আফসার ৪১, রশিদ ৫১, কাইস ৯, ইয়ামিন ০, জহির ০*; তাইজুল ৪/১১৬, সাকিব ২/৬৪, মিরাজ ১/৭৩, নাঈম ২/৪৩, মাহমুদউল্লাহ ১/৯, সৌম্য ০/২৬, মুমিনুল ০/৯, মোসাদ্দেক ০/১)

বাংলাদেশ ১ম ইনিংস: ৬৭ ওভারে ১৯৪/৮ (সাদমান ০, সৌম্য ১৭, লিটন ৩৩, মুমিনুল ৫২, সাকিব ১১, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৭, মোসাদ্দেক ৪৪*, মিরাজ ১১, তাইজুল ১৪*; ইয়ামিন ১/২১, নবী ২/৫৩, জহির ০/৪৬, রশিদ ৪/৪৭, কাইস ১/২২)।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 13 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 13 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 13 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক