হোম
নির্বাচিত কলাম

ঠাকুরগাঁওয়ে কৃষকলীগ নেতা সরকার আলাউদ্দিন গুরুতর অসুস্থ, দলের কেউ খোঁজ রাখেনি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ মে, ২০২০ ১২:১৮ অপরাহ্ণ

Thakurgaon-sarkar-alauddin-mknewsbd

ফাইল ছবি

মামুনুর রশিদ(মামুন),ঠাকুরগাঁওঃ বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ত্যাগী ও পরিশ্রমী নেতা সরকার আলাউদ্দিন দীর্ঘ ৬ মাস ধরে গুরুতর অসুস্থ হয়ে পরে রয়েছেন বিছানায় এবং নিজ বাড়িতে একাকিত্বের সাথে জীবন যাপন করলেও কেউ খোঁজ রাখেনি একসময়ের ঘনিষ্ঠরা।

এ অবস্থায় চরম হতাশায় দিন পার করছেন এক সময়ের রাজ পথ কাঁপানো নেতা সরকার আলাউদ্দীন। এতে তার নিজের কোন আক্ষেপ না থাকলেও পরিবারের সদস্য ও প্রতিবেশীদের রয়েছে বিস্তর আক্ষেপ ও অভিযোগ। বর্তমানে তিনি স্ট্রোক করে হাত-পা প্যারলাইজড হয়ে বাড়িতেই অসুস্থ হয়ে কোনমত দিন পার করছেন। মানুষকে চিনতে একটু সময় লাগছে। কথা বলতে পারলেও তা পরিস্কার ভাবে কাউকে বোঝাতে পারছেন না।

ঠাকুরগাঁও শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সদর উপজেলা ৫ নং বালিয়া ইউনিয়নের ভুল্লী কুমারপুর আবদাল পাড়া গ্রামে সরকার আলাউদ্দিনের নিজ বাড়ি। তার বাড়ি থেকে ভুল্লি বাজার প্রায় ২ কিলোমিটার। সুস্থ থাকাকালীন তিনি প্রায় প্রতিদিন ঠাকুরগাঁও জেলা শহরে আসতেন এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে দাপটের সঙ্গে অংশগ্রহন করতেন।

ওই সময়গুলোতে তিনি বাড়ি থেকে বের হয়ে রাস্তায় দাড়িয়ে থাকতেন। রাস্তা দিয়ে কেউ ভূল্লীর দিকে গেলে তার সাইকেল, মটরসাইকেলে করে প্রথমে ভূল্লী বাজার, পরে সেখান থেকে বিভিন্ন মাধ্যমে ঠাকুরগাঁও জেলা শহরে যেতেন। ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের কাছে সরকার আলাউদ্দিন একজন তৃনমুল ও আওয়ামী পরিবারের পরিক্ষিত নিবেদিত কর্মী এবং সৎ মানুষ হিসেবে পরিচিত। বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের গুনগান, দলীয় প্রচারনায় যেন তার নেশা ও পেশা ছিল। কিন্তু দীর্ঘ ৬ মাস ধরে অসুস্থতা যেন তার জীবনের গতিপথ থমকে দিয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার ভূ ল্লীকুমারপুর গ্রামে নিজ বাড়িতে সরকার আলাউদ্দিনের সাথে দেখা করতে গিয়ে জানা যায়, তিনি দীর্ঘ ৬ মাস ধরে স্ট্রোক করে বাড়িতে পরে রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ের পিতা। ছেলেরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করলেও মেয়েদের বিয়ে হয় বিভিন্ন স্থানে। তবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পরলে বড় মেয়ে সরকার আবিদা রোকসানা তার শ্বশুড়বাড়ি রানীশংকৈল থেকে এসে দীর্ঘীদিন বাবার সেবা করছেন।

তিনি আক্ষেপ করে বলেন, বাবা দীর্ঘদিন থেকে অসুস্থ হয়ে এভাবে পরে থাকলেও কোন মানুষ খোঁজ নিতে আসেনি। এমনকি তাকে বেশ কয়েকবার ঢাকায় চিকিৎসা করাতে নিয়ে যাওয়া এবং তার ব্রেনে অস্ত্রপাচার করালেও কারও কোন সহায়তা পাওয়া যায়নি। এ দুর্দিনে বিভিন্ন প্রকার সহযোগিতা না হলেও পরিচিত, আত্মীয়-স্বজন ও সহকর্মীদের পক্ষ থেকে সরকার আলাউদ্দিনের খোঁজ খবর নেওয়া হবে এমনটাই দাবি পরিবারের সদস্যদের।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 15 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 19 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক