admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ মে, ২০২০ ১২:০১ অপরাহ্ণ
” আমি অমর হয়ে থাকবো তোমারি মাঝে ”
মিলন চৌধুরী
কোন এক মুহুরত্বে
আমি ঝরা ফুলের মত
নিরবে নিভৃতে ঝরে যাবো
মর্ত্যলোক হতে চিরতরে
চলে যাবো দূর অজানা দেশে।
নিরব নিথর হিমাঙ্গ দেহ
বরই পাতা গরম জলে
ধুইয়ে দেবে মশারির তলে
আতর গোলাপ সুরমা দিয়ে
সাজিয়ে দেবে নতুন সাজে।
কাফন পরিয়ে শুইয়ে দেবে আঁধার মাটির ঘরে।
অতঃপর কোন এক বসন্ত দিনে দখিনা সমীরণ হয়ে,
লক্ষ কোটি মানুষের ভিড়ে
তোমাকেই জড়িয়ে থাকবো।
সেদিন যদি বুঝতে পারো আমায়,
একটুখানি ছুঁয়ে তোমার হৃদয় মাঝে
আমায় তুমি অমর করে রেখো।
অমর হয়ে থাকবো আমি তোমারি মাঝে
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||