হোম
আন্তর্জাতিক

সৌদি আরবে তিনদিনের ব্যবধানে আরও ১০ বাংলাদেশির মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৮ মে, ২০২০ ৩:৪৬ পূর্বাহ্ণ

Saudi-Bd-workers-death-korona-mknewsbd

ফাইল ছবি

সৌদি আরব প্রতিনিধিঃ সৌদি আরবের মক্কা-মদিনা, জেদ্দা ও আছির প্রদেশে গত তিন দিন ব্যবধানে করোনাসহ নানা রোগে আক্রান্ত হয়ে আরও ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরা হলেন, মোহাম্মদ নাজিম উদ্দিন, শামসুল ইসলাম কালু ড্রাইবার, মোহাম্মদ ইউচুফ ড্রাইবার, ফজল করিম বাঘা ড্রাইবার, মোঃ সেলিম উদ্দিন, মোঃ জামিউল ভূইয়া, রাজিব আলী, মোহাম্মদ ফৌজল ও মোহাম্মদ মনচুর।

১. জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোঃ নাজিম উদ্দিন (৩০) ১৫দিন আগেই মক্কা নগরীর নুর হাসপাতাল ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া দানেশ সিকদার পাড়ার আবদুল মালেকের পুত্র।

২. জ্বর ও সর্দিকাশি হলে শামসুল ইসলাম কালু ড্রাইবার (৪৫) মদিনা নগরীর একটি হাসপাতালে ভর্তি হন। র্দীঘ এক মাস চিকিৎসা চলাকালীন সময়ে মারা যান। তার বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের মরহুম নজির আহমদের পুত্র।

৩. হঠাৎ নিজ বাসায় স্ট্রোক করলে সৌদির একটি হাসপাতালে চিকিৎসা অবস্থায় ব্যবসায়ী মোহাম্মদ সেলিম (৪৮) মারা যান। তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া এওচিয়া ছনখোলা গ্রামে।

৪.  হ্নদয়রোগে আক্রান্ত হয়ে মদিনার একটি সরকারি হাসপাতালে মোঃ জামিউল ভূইয়া (৪০) মারা যান। তার বাড়ী কুমিল্লা জেলার সদর উপজেলার কালি বাজার ইউনিয়নের আকন্দপুর গ্রামের মাহাফুজ ভূইয়ার পুত্র।

৫. করোনায় আক্রান্ত হয়ে মদিনার একটি হাসপাতালে ফজল করিম (৫৫) মারা যান। তার বাড়ী চট্টগ্রামের কর্ণফুল উপজেলার শিকলবাহ ইউনিয়নে।

৬. জ্বর ও শ্বাসকষ্ট পরে করোনায় আক্রান্ত হয়ে জেদ্দা নগরীর একটি সরকারি হাসপাতালে মোহাম্মদ ইউচুফ ড্রাইবার (৩৬) মারা যান।

৭. ২১ রমজানের ইফতারে আগেই আছির প্রদেশে আবাহা নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে মোহাম্মদ মনচুর (২৮) মারা যান। তার বাড়ী চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া ইউনিয়নের জান মোহাম্মদ পাড়া।

৮. জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে মোহাম্মদ নবী (৪৫) জেদ্দা কিং আবদুল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভার ২ নং ওয়ার্ড়ের জলি বৌ বাড়ি।

৯. জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট আক্রান্ত হয়ে নিজ বাসায় রাজিব আলী (৫০) মারা যান। তার বাড়ী টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার হরিপুর গ্রামে।
করোনায় ও হ্নদয়রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল অধবা নিজ বাসার প্রতিদিন মারা যাচ্ছে সৌদি-প্রবাসী বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধারা।

১০. করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ ফৌজল (৫২) সৌদির একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিকে সৌদিতে ৯ জনের মৃত্যু ও নতুন করে করোনা সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ২৩০৭ জন।

১৫ মে সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩০৭জন। মোট আক্রান্তের সংখ্যা ৪৯১৭৬জন। মারা গেছে ৯ জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৯২জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ২ হাজার  ৮১৮ জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ২১৮৬৯জন। তথ্য সূত্রেঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 5 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 5 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 6 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 18 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জের সাতোর ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক