admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৩ মে, ২০২০ ১১:২৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওবাসিকে সুস্থ্য রাখতে নিজেই মাথে নেমেছেন সদর উপজেলা নির্বাহি অফিসার। ঠাকুরগাঁও’য়ে করোনা প্রাদুর্ভাবের সময় ডেংগুর প্রাদুর্ভাব হ্রাসের জন্য চলছে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান। এখন সদর উপজেলার হাট বাজারগুলো সীমিত আকারে চালু হচ্ছে এবং করোনার এই প্রাদুর্ভাবের সময় ডেংগুর প্রাদুর্ভাব হ্রাসের লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুনের উদ্যোগে গতকাল ইউনিয়ন পর্যায়ে হাটগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়,তারি ধারাবাহিকতায় আজ উপজেলা নির্বাহী অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জীবাণু নাশক স্প্রে করে জীবানুমক্ত করার অভিযান উদ্বোধন করেন।এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডঃ জুয়েল সহ অন্যান্য উপস্থিত ছিলেন।

সর্বোস্থরের মানুষদের উপজেলা নির্বাহী অফিসার বলেন আসুন সবাই এই সময়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেই।
মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ প্রদান আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের আলোর বিকাশ উচ্চ বিদ্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০জন ছাত্র ছারীদের মাঝে প্রত্যেককে সাইকেল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার। আব্দুল্লাহ-আল-মামুন।