admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ মে, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ
মুক্ত কলম বক্স অফিস সিংগাপুরঃ মুক্ত কলমে প্রকাশিত নাগরিক ভাবনায় প্রকাশিত একটি সংবাদের পর বাংলাদেশের হাই কমিশনারের সহযোগীতা পাচ্ছিনা বলে আরিফ হোসেন নামের সিঙ্গাপুর প্রবাসীর লেখা প্রকাশ হয়। অতপর জানাযায় বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের জন্য শুকনা খাবার ও ইফতারের সামগ্রী ব্যবস্থা করেছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু হয়েছে। বাংলাদেশ হাইকমিশন বলেছেন আমরা সিঙ্গাপুর সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। এবং জেনেছি তাঁরা প্রবাসী সকল কর্মীদের থাকা খাওয়া ও চিকিৎসা সেবা দিচ্ছেন।


তবে অনেকই প্রাইভেট হাউজে বাংলাদেশী অনেক কর্মী থাকেন যারা লকডাউনের কারণে ঘর থেকে বের হতে পারছেন না। তাদেরকে আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের হটলাইন নাম্বার ও ইমেইল এড্রেসে যোগাযোগ করার জন্য বলেছি। যেহেতু লকডাউন হওয়া ডরমেটরি গুলোতে সিঙ্গাপুর সরকার খাবার এর ব্যবস্থা করছে সুতরাং এই সকল ডরমেটরি গুলো বাদে যারা প্রাইভেট বাসায় অবস্থান করেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন।
আমরা আপনাদের নিকট খাবার ও ইফতার সামগ্রী পৌঁছে দিবো। বড় আকারের প্রোগ্রামের জন্য যথাযথ কর্তৃপক্ষের অনুমতির সর্বাত্মক প্রচেষ্টা চলছে। বাংলাদেশ হাইকমিশন বলেছেন আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের জন্য সবর্দা কাজ করছে। সার্বিক সহযোগিতার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
তবে সিঙ্গাপুর অনেক প্রবাসীরা মন্তব্য করেছেন এবং মুক্ত কলম কে জানিয়েছেন এখন পযন্ত বাংলাদেশের হাই কমিশনারের কাছ থেকে কেউ কোন প্রকার সাহায্য বা সহযোগীতা পাননি যা পেয়েছেন সেটা সিঙ্গাপুরের সহযোগীতা।