হোম
আন্তর্জাতিক

বাংলাদেশের সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডে আটকে থাকা ভারসাম্যহীন নারীর পরিচয় পাওয়া গেছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২০ ৯:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ  খাগড়াছড়ির সীমান্তবর্তী নো-ম্যানস ল্যান্ডে এক মাসের বেশি সময় ধরে আটকে থাকা একজন মানসিক ভারসাম্যহীন নারীর নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে পাল্টাপাল্টি দায় চাপানোসহ নানা তৎপরতার পর ওই নারীর পরিচয় পাওয়া গেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি নিশ্চিত করেছে, ওই নারী বাংলাদেশি, যিনি সাত বছর ধরে নিখোঁজ ছিলেন। মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম শাহনাজ পারভিন, তার বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দৈখাওয়ারচর গ্রামে। রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র জোনাল কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তারিকুল হাকিম বলেছেন, পরিচয় পাওয়া গেলেও শাহনাজকে ফিরিয়ে নিতে চায়নি তার পরিবার। যে কারণে এখন তাকে ইন্টারন্যাশনাল কমিটি অব রেডক্রস বা আইসিআরসির কাছে হস্তান্তর করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিবি। কিন্তু গত এক মাসের বেশি সময় ধরে তাকে কেন্দ্র করে ঘটে চলেছে নানা ধরণের নাটকীয়তা উত্তেজনা আর নাটকীয়তা এপ্রিলের দুই তারিখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ওই নারীকে পুশ-ব্যাক করে।

BSF-India-mknewsbd
প্রথমদিকে ধারণা করা হয়েছিল ওই নারী ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। যদিও বিএসএফ শুরু থেকেই দাবি করে আসছিল ওই নারী বাংলাদেশি। রামগড়ে বিজিবি’র জোনাল কমান্ডার মি. হাকিম জানিয়েছেন, এপ্রিলের দুই তারিখে বিএসএফের তাড়ায় ওই নারী বাংলাদেশ ও ভারতের ত্রিপুরা রাজ্যের মধ্যকার ফেনী নদীর সীমান্তবর্তী চরে আশ্রয় নেন। ওই চরটি নো-ম্যানস ল্যান্ড।
এর মধ্যে গত এক মাসে শাহনাজকে নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তিন দফা পতাকা-বৈঠক হয়েছে। সর্বশেষ ৩০শে এপ্রিল রাতেও পতাকা-বৈঠক হয়। ত্রিপুরায় বিএসএফের ৬৬ ব্যাটালিয়নের কর্মকর্তারা সাংবাদিকদের  জানিয়েছেন, গত সপ্তাহে কয়েকদিন টানা বৃষ্টিপাতের ফলে ওই নারী নো-ম্যানস ল্যান্ড থেকে সরে গিয়ে আবার ত্রিপুরায় ঢুকে যাবার চেষ্টা করেছিলেন। তখন সেখানকার গ্রামবাসী ও বিএসএফ যৌথভাবে তাকে তাড়া করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

যেভাবে পরিচয় পাওয়া গেলো রামগড়ের জনমানবহীন চরে খোলা আকাশের নিচে ওই নারীর অবস্থানের সময়ে বিজিবি তার পরিচয় শনাক্তের চেষ্টা করে। মি. হাকিম বলছিলেন, শুরুতে আমরা ভেবেছিলাম, ওই নারী ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা। কারণ আমরা যখন তার সাথে কথা বলেছি, উনি একেকবার একে রকম তথ্য দেন। একবার তার বাড়ি ত্রিপুরার সাবরুম থানায় বলেছে, আবার পরে বলেছে কুড়িগ্রাম জেলায়, যে কারণে আমরা নিশ্চিত হতে পারছিলাম না। কিন্তু তার কথাবার্তা ও উচ্চারণ এবং আরো কিছু সূত্র মিলিয়ে আমরা সিদ্ধান্ত নিই কুড়িগ্রামে যোগাযোগ করার। তখন শাহনাজের ছবি তুলে ও ভিডিও করে কুড়িগ্রাম বিজিবি, ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়। তখন তার ভাই এবং এলাকার জনপ্রতিনিধি তাকে শনাক্ত করে। এরপর আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হই। কিন্তু ভারতে থাকার সময় শাহনাজ কোথায় ছিলেন, সেটা তিনি বলতে পারেননি।

মি. হাকিম জানান, পরিবারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, শাহনাজ ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। তিনি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান ২০১৩ সালে। এরপর তার আর কোন খোঁজ পায়নি পরিবার। এ ঘটনায় বোনকে শনাক্ত করলেও, তাকে ফিরিয়ে নিতে চাননি তার ভাই। যে কারণে এখন বিজিবি সিদ্ধান্ত নিয়েছে শাহনাজকে আইসিআরসির কাছে হস্তান্তর করে দেয়া হবে। এদিকে, ওখানে থাকার সময়ে শাহনাজের খাবারের ব্যবস্থা করেছে বিজিবি। পরিচয় শনাক্ত হবার পর এখন তাকে নো-ম্যানস ল্যান্ড থেকে সরিয়ে বাংলাদেশ অংশে আনা হয়েছে এবং ভারতীয় সীমান্ত বাহিনীকে জানিয়ে দেওয়া হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 1 hour আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »