হোম
আন্তর্জাতিক

ইটালিতে লকডাউন ৩রা মে পর্যন্ত চললেও কিছু দোকান-পাট খুলে দেয়া হয়েছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ এপ্রিল, ২০২০ ১০:২৬ পূর্বাহ্ণ

Italy-korona-mknewsbd

ফাইল ছবি

ইটালিতে লকডাউন ৩রা মে পর্যন্ত চললেও কিছু দোকান-পাট খুলে দেয়া হয়েছে। সংক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইটালিতে আক্রান্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল বা বাড়িতে চিকিৎসাধীন ছিলেন এক লাখ ৮ হাজার ২৩৭ জন। যা আগের দিনের তুলনায় ২০ জন কম। কর্তৃপক্ষ বলছে, এই পার্থক্য খুব সামান্য হলেও এটা খুবই “ইতিবাচক অগ্রগতি। ইটালির লকডাউন আগামী ৩রা মে পর্যন্ত চলবে। কিন্তু এরইমধ্যে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খুলেছে। এর মধ্যে রয়েছে বইয়ের দোকান, স্টেশনারি এবং শিশুদের কাপড় বিক্রির দোকান। তবে এর মাধ্যমে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কিভাবে নিরাপদে কার্যকর করা যায় তা দেখছে কর্তৃপক্ষ।

স্পেন এবং যুক্তরাষ্ট্রের পর ইটালিতে সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্ত মানুষ রয়েছে। রোববার দেশটিতে সক্রিয় সংক্রমণ পাওয়া গেছে ৪৮৬টি। বেসরকারি সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঙ্গেলো বোরেলি বলেন, প্রথমবারের মতো আমরা একটি ইতিবাচক অগ্রগতি দেখছি: আর তা হলো আক্রান্তের সংখ্যা কমেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে, ইটালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ হাজার মানুষ মারা গেছে। যাই হোক, যেসব মানুষ বাড়িতে কিংবা কেয়ার হোমে মারা যাচ্ছেন তাদের হিসাব এই সংখ্যার সাথে সংযুক্ত করা হয়নি। অনেকে মনে করেন যে, প্রকৃত মৃত এবং আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় বেশি।

গুরুত্বপূর্ণ ধাপ:
ইতালির কর্তৃপক্ষ বলছে, আক্রান্তের সংখ্যা কমাটা “খুবই উৎসাহব্যঞ্জক। করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রথমবারের মতো কমেছে, এটা একটা গুরুত্বপূর্ণ ধাপ, যদিও আগের দিনের তুলনায় এদিন কম পরীক্ষা করা হয়েছে। যারা মারা গেছেন এবং যারা সুস্থ হয়েছেন তাদের সর্বমোট সংখ্যা ১.২% বেড়েছে। দেশটিতে সংক্রমণ শুরু হওয়ার পর প্রথমবারের মতো এত কম হারে সংক্রমণ বাড়লো। তবে সোমবার দেশটিতে ৪৫৪ জন মারা গেছে যা রোববারের তুলনায় কিছুটা বেশি।

করোনাভাইরাস: হাঁপানি রোগীরা কতটা ঝুঁকিতে?
তবে সংক্রমণের সংখ্যায় আশার আলো দেখা গেলেও মৃতের সংখ্যা কমার লক্ষণ দেখা যাচ্ছে না। নিবিড় পরিচর্যা বা আইসিইউ ব্যবহারের সংখ্যাতেও নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত এক মাসের মধ্যে সোমবার সবচেয়ে কম সংখ্যক আইসিইউ ব্যবহার করা হয়েছে। তবে এখনো দূর্যোগ কাটিয়ে উঠতে পারেনি ইটালি। কিন্তু দেশটি সঠিক পথে রয়েছে এবং মনে হচ্ছে যে, তাদের আত্মত্যাগ ফল বয়ে আনতে শুরু করেছে।

ইউরোপের অন্যান্য স্থানে কী হচ্ছে?
ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের পরিচালক জেরম সালোমন একে উল্লেখযোগ্য এবং বেদনাপূর্ণ বলে উল্লেখ করেছেন। আজ রাতে আমাদের দেশ একটি বেদনাদায়ক এবং উল্লেখযোগ্য ধাপ পার করছে,” তিনি বলেন। যুক্তরাজ্য না করলেও ফ্রান্স করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যার সাথে কেয়ার হোমে মারা যাওয়া সংখ্যাও যোগ করছে। সোমবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসের কারণে ২০,২৬৫ জন মারা গেছে। এর মধ্যে ১২৫১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ৭,৭৫২ জন কেয়ার হোমে মারা গেছে, মিস্টার সালোমন বলেন।

এছাড়াও: জার্মানিতে এক মাস আগে জারি করা লকডাউন শিথিল করতে শুরু করেছে। যার অংশ হিসেবে ছোট ছোট দোকান-পাট, গাড়ির ডিলারশিপ এবং বাইসাইকেলের দোকান খুলে দেয়া হয়েছে।

পর্তুগালে ১৩৮ জন আশ্রয়প্রার্থী যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে তাদেরকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদেরকে লিসবনে একটি হোস্টেলে রাখা হয়েছে।

রাশিয়ায় করোনাভাইরাসের কারণে জারি করা নির্দেশনার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। নর্থ ওসেটিয়ার রাজধানী ভ্লাদিকাভকাজে সরকারি সদরদপ্তরের বাইরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গ্রিসে তৃতীয় একটি অভিবাসী আশ্রয় কেন্দ্রে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। ক্রানিদিতে একটি হোটেলে ২৮ বছর বয়সি এক সোমালি গর্ভবতী নারীকে আইসোলেশনে রাখা হয়েছে। ওই হোটেলটিতে সাব-সাহারা আফ্রিকা এলাকার আরো ৪৭০ জন অভিবাসীকে রাখা হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 8 hours আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 1 day আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 2 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 3 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 3 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক