admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২০ এপ্রিল, ২০২০ ৪:২২ অপরাহ্ণ
মুক্ত কলম সিঙ্গাপুর বক্স অফিসঃ সিঙ্গাপুর আজ সোমবার (২০ এপ্রিল) সিঙ্গাপুরে প্রতিদিনের ন্যায় সর্বোচ্চ ১৪২৬ জন নতুন কভিড -৯ আক্রান্ত হয়েছে, এখন পযন্ত সর্বোচ্চ যা সিঙ্গাপুর মিনিস্ট্রি অব হেলথ এর হিসাব অনুয়ায়ী সর্বোমোট আক্রান্তের সংখ্যা ৮,০১৪ হয়েছে।
নতুন করোনাভাইরাসের আক্রান্তের বিশাল সংখ্যাগরিষ্ঠ হলো বিদেশি কর্মী যাদের বেশির ভাগই ডরমেটরিতে বসবাসরত ওয়ার্ক পারমিট হোল্ডাররা, সিঙ্গাপুর স্বাস্থ্য মন্ত্রণালয় (এমওএইচ) গণমাধ্যমে জানিয়েছে। নতুন ১৬ জন নতুন আক্রান্ত সিঙ্গাপুর বা স্থায়ী বাসিন্দা।
আমরা এখনও করোনাভাইরাসের আক্রান্তেরদের সেবা সুস্থতা নিয়ে কাজ করছি, এবং আরও আপডেটগুলি এমওএইচ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে যা আজ রাতে প্রকাশ করা হবে সাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। সিঙ্গাপুর এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ, যা ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের পরিসংখ্যানকে ছাড়িয়ে গেছে।